,

সংলাপের কথা ভাবছে না সরকার : সেতুমন্ত্রী

obaidul_kader_1688নিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপের জন্য গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অথচ এখন সংলাপ সংলাপ বলে চিৎকার করছেন। এই মুহূর্তে সরকার ও আওয়ামী লীগ সংলাপের ব্যাপারে কোনো চিন্তাভাবনা করছে না।

আজ রোববার দুপুরে গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়ক নির্মাণকাজের পরিদর্শনকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের ভেতর যাঁরা মনোনয়ন বাণিজ্যের সঙ্গে জড়িত ও যাঁরা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, তালিকা করে যাচাই-বাছাইয়ের পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে নির্ধারিত সময়ের মধ্যে চার লেন প্রকল্পের কাজ শেষ করতে হবে। অন্যথায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কার্যাদেশ বাতিল করা হবে।

প্রকল্পের কাজ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন চার লেন প্রকল্পের পরিচালক দিলীপ কুমার গুহ, অতিরিক্ত পরিচালক জিকরুল হাসানসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ