,

তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

Tapdah1-md20150605161046নিউজ ডেস্ক : রাজশাহী, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলগুলোর ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আবহাওয়া অফিসের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৬ শতাংশ।

পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা