,

মুহিতের অবসর চাই, ইনু-মেননের দরকার নাই : জাফরুল্লাহ

Jafarullahনিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের অবসরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে মন্ত্রিসভায় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের দরকার নেই বলেও উল্লেখ করেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, অর্থমন্ত্রী এ এম এ মুহিতের অবসরে যাওয়া উচিত। ইনু ও মেননকে আর দরকার নেই। তাঁদেরই উচিত সরে দাঁড়ানো।

অন্য মন্ত্রীদের সম্পর্কে বলেন, মতিয়া চৌধুরীর কাজের প্রশংসা করি কিন্তু তার সহনশীলতার অভাব আছে। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল পুলিশ বাগে রাখতে না পারলেও খুবই সফল বলব। স্বাস্থ্যমন্ত্রী নাসিম তো প্রমাণ করেছেন যে চিকিৎসক স্বাস্থ্যমন্ত্রীদের চেয়ে ভালো কাজে অনেক এগিয়ে আছেন। আর জাতীয় পার্টির মন্ত্রীদের আগেই ইস্তেফা দেওয়া উচিত ছিল। তাঁরা সরকারে থেকে দল পচিয়েছেন।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ ও দল গড়া সম্পর্কে জাফরুল্লাহ চৌধুরী বলেন, জিয়া চক্রান্ত করে ক্ষমতা নেননি । দায়িত্ব তার ওপর অর্পিত হয়েছিল। অন্য কোনো রাজনৈতিক দল না থাকায় সেটা ছিল একটা স্বাভাবিক পরিণতি। শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ