,

অনুশীলনে ফিরলেন টাইগার দলপতি

Masss20160417054019স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ টি-টোয়েন্টি খেলে এসে কয়েকদিনের বিরতি তারপর পুরো পরিবার নিয়ে কাশ্মিরে ছুটি কাটাতে গিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। কাশ্মির থেকে ফিরেছেন শুক্রবার। আর এসেই পরদিনই নেমে পড়েছেন অনুশীলনে। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডানের মত দল না পেলেও শেষ পর্যায়ে এসে কলাবাগানকে পেয়েছেন মাশরাফি।

প্রথম সারির দলগুলো তাকে না কেনাতে বিস্ময় দেখা দিয়েছিল সবার মাঝে। কিন্তু শেষ পর্যন্ত দল পাওয়াতে এই দল নিয়েই লড়াই করার মত মানসিকতা রয়েছে মাশরাফির। শনিবার কলাবাগানের হয়ে প্রথমবার জিম সেশনে অংশ নেন মাশরাফি। এর কিছুক্ষণ পর ব্যাটিং অনুশীলনও করেছেন তিনি। নেটে প্রায় ২০ মিনিটের মত ব্যাটিংটা ঝালিয়ে নেন মাশরাফি।

কলাবাগানের হয়ে এবারই প্রথমবার খেলবেন মাশরাফি। তার দলে রয়েছেন অভিজ্ঞ আব্দুর রাজ্জাকও। একদম মাঝারি মানের দল নিয়ে এবার প্রিমিয়ার লিগ খেলতে নামছে কলাবাগান। মাশরাফির জন্য বুড়ো বয়সে নতুন একটি চ্যালেঞ্জ বটে। ব্যাটিংয়ের পর আর তেমন অনুশীলন করেননি মাশরাফি। বাকি সময়টা আগত সাংবাদিকদের সাথে গল্প-আড্ডাতেই মেতে ছিলেন এই অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা