বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিভাবক হারালো আফগানিস্তান

110791_112স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম-উল-হক। এক সময় ক্রিজে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন এই ব্যাটসম্যান। বলা যায়, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে বিশ্বের কাছে মাথা উঁচু করে তুলে ধরেছিলেন তিনিই। তার নেতৃত্বের গুণেই একের পর এক চমক দেখিয়েছে আফগান ক্রিকেটাররা।

দেশটিতে ব্যাট-বলের এই খেলোয়াড়দের বীরের মর্যাদা দেয়া হয়। আর এ বছর টি-২০ বিশ্বকাপের মূলপর্বের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় ছিলেন শেহজাদরা।

কিন্তু সে সুখ বেশি দিন তাদের সহ্য হলো না। কারণ যার হাত ধরে তাদের এই সাফল্য, সেই কোচ ইনজামাম উল হক এখন দলের দায়িত্ব ছেড়ে দিলেন। এক কথায় বলা যায়, অভিভাবক হারালো আফগানরা।

পাকিস্তানের প্রধান নির্বাচক হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন ইনজামাম। নিজ দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হতেই আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন তিনি।

আফগানদের প্রধান কোচ হিসেবে ইনজামাম ২০১৫ সালে দায়িত্ব নেন। সেখানে মাসিক প্রায় ১২ হাজার ডলার বেতনও পান তিনি। দেশটির জাতীয় দলের সাথে আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও তা নবায়ন করতে চেয়েছিল আফগান ক্রিকেট বোর্ড।

তবে পাকিস্তানের প্রধান নির্বাচক হওয়ার পথে ইনজামাম অনেকদূর অগ্রসর হওয়ায় আফগান ক্রিকেট বোর্ড আর বাঁধা হয়ে দাঁড়ায়নি। ই-মেইলের মাধ্যমে আফগান বোর্ডকে প্রধান কোচের পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়ে দেন ইনজি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) প্রধান শফিক স্তানিকজাই ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘ই-মেইলের মাধ্যমে আমরা ইনজামাম এর পদত্যাগ পত্র পেয়েছি।’

তিনি আরো বলেন, ‘আজ পিসিবি প্রধান শাহরিয়ার খান আমাকে ফোন করেছিলেন। পিসিবি তাকে পেতে চায় জানিয়ে তিনি ইনজামামকে ছেড়ে দেয়ার অনুরোধ করেছেন।

আগামী ডিসেম্বর পর্যন্ত ইনজামামের সঙ্গে এসিবির চুক্তি ছিল জানিয়ে স্তানিকজাই বলেন, ‘আমরা দেশপ্রেমিক জাতি এবং ইনজামামকে যদি পাকিস্তানের প্রয়োজন হয়, আমরা তাকে ছেড়ে দিতে প্রস্তুত। আমরা এখন চুক্তির শর্তাবলী পরীক্ষা করছি। তবে এ নিয়ে আমরা কোন বাজে অবস্থার জটিলতা সৃষ্টি করতে চাই না, সুসম্পর্ক রেখেই সব কিছু শেষ করতে চাই।’

২০১৫ সালে ইনজামাম জিম্বাবুয়ে সফরের সময় আফগানদের দায়িত্ব নেন। সম্প্রতি তার অধীনে দলটি বেশ সাফল্য পায়। ভারতের মাটিতে আয়োজিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে মূলপর্বে জায়গা করে নেয় ইনজামামের শিষ্যরা। বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সুপার টেনের ম্যাচে হারিয়ে হইচই ফেলে দেয় আফগানরা।

আফগানিস্তানের কোচের দায়িত্ব নেয়ার আগে ২০১২-১৩ মৌসুমে সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করেন ‘বিগ ম্যান’ খ্যাত ইনজি।

এ জাতীয় আরও খবর

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা