তৈলাক্ত ত্বকের যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি দেবে এই ১০টি উপায় !
লাইফস্টাইল ডেস্ক : ত্বক নিয়ে বেশী সমস্যায় পড়েন তারা, যাদের ত্বক তৈলাক্ত। তেল চিটচিটে ভাবের জন্য মুখে কোনো কিছুই মানায় না। আবার ত্বকের তৈলাক্ততার জন্য উপরিভাগে জমে ময়লা। সব মিলিয়ে তৈলাক্ত ত্বক খুব সহজেই ব্রণের আক্রমণের শিকার হয়। ভালো ফেসওয়াশ, দামী ফেসিয়াল ইত্যাদি যত যাই করুন না কেন, তৈলাক্ত ত্বক থেকে মুক্তি মেলে না। কিছুক্ষণ পরই ফিরে আসে তেল চিটচিটে ত্বক আর আপনার মলিন হওয়া চেহারা। আজ রইলো এমন ১০ টি উপায় যা এই যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দেবে চিরতরে!

১। লবণের স্প্রে
লবণের রয়েছে ভেতর থেকে ত্বকের তেল-ময়লা দূর করার ক্ষমতা। তাই এটা খুব কার্যকরী ত্বকের তৈলাক্ততা দূর করতে। একটি স্প্রে বোতলে ১ কাপ পানি নিয়ে এতে ১ টেবিল চামচ লবণ গুলে নিন। এরপর এই লবণ পানি স্প্রে করুন মুখে। বিশেষ করে যে স্থানটি বেশী তৈলাক্ত। খানিকক্ষণ রেখে দিন। এরপর টিস্যু দিয়ে মুছে ফেলুন। প্রতিদিন এভাবে করলে অনেকাংশে ত্বকের তৈলাক্ততা কমে আসবে।
২। শসা ও লেবুর রসের ব্যবহার
ত্বকের তৈলাক্ততা তুড়ি বাজিয়ে দূর করতে চাইলে ব্যবহার করুন শসা ও লেবুর রস। শসা কেটে চিপে রস বের করে নিন। এরপর একটি বাটিতে ১ টেবিল চামচ শসার রস নিয়ে এতে ১ টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি একটি তুলোর বলের সাহায্যে পুরো ত্বকে ভালো করে লাগান। ৩০ মিনিট রাখুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। শসার রস ত্বকের নিচের তেল গ্রন্থি থেকে তেল বের করে তৈলাক্ততা দূর করে। এবং লেবুর রস অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ব্রণ হবার সম্ভাবনা কমায়। সপ্তাহে ২/৩ বার ব্যবহারে ভালো ফল পাবেন।
৩। মুলতানি মাটি ও গোলাপজলের মাস্ক
এই মাস্কটি ত্বকের তৈলাক্ততা দূর করার জন্য অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। এটা খুবই সহজ একটি মাস্ক কিন্তু অনেক বেশী কার্যকরী। প্রথমে ২ টেবিল চামচ মুলতানি মাটি নিয়ে এতে মসৃণ পেস্ট তৈরি হয় এমন পরিমাণে গোলাপজল দিন। গোলাপজল অল্প করে দেবেন। যাতে বেশী পাতলা না হয়ে যায় পেস্টটি সেদিকে লক্ষ্য রাখুন। এরপর এই পেস্টটি একটি ব্রাশের সাহায্যে ভালো করে মুখে লাগান। চাইলে হাত দিয়েও লাগাতে পারেন। ১৫-২০ মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহারে দ্রুত তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পাবেন।
৪। টমেটো পিউরি
তৈলাক্ত ত্বক থকে রেহাই পাবার সবচাইতে সহজ উপায় হচ্ছে টমেটো পিউরির ব্যবহার। টমেটো ত্বকের তৈল গ্রন্থি শুকোতে সাহায্য করে। ফলে স্থায়ীভাবে তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পাওয়া যায়। বাসায় টমেটো সেদ্ধ করে ব্লেড করে নিয়ে টমেটো পিউরি বানিয়ে নিন। এরপর এই পিউরি মুখে লাগিয়ে রাখুন ৫-৭ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের তৈলাক্ততা দূর হবে সহজেই।
৫। দুধ-লেবুর রস
ফ্রিজে ঠান্ডা করে রাখা কাঁচা দুধের সঙ্গে অল্প পরিমাণে লেবুর রস মিশিয়ে মুখ- হাত-পায়ে ভালো করে মাখুন। ১০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন। এতে ত্বকের অতিরিক্ত তেল দূর হবে এবং ত্বক কম তৈলাক্ত থাকবে।
৬। মধু ও মুলতানি মাটি
মধু ও মুলতানি মাটি মিশিয়ে একটা ‘ফেসপ্যাক’ বানিয়ে নিন। পুরো মুখে তা ভালো করে মেখে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এটা মুখের ত্বকে জমা হওয়া অতিরিক্ত তেল শুষে নেবে এবং ত্বক সজীব ও কোমল দেখাবে।
৭। ঘৃতকুমারী
এই গরমে ত্বক পরিষ্কার রাখার সবচেয়ে ভালো উপাদান হলো ঘৃতকুমারী। এটা ত্বকের তেল শুষে নেওয়ার পাশাপাশি মুখে-হাতে-পায়ে ফুসকুড়ি থাকলে তাও পরিষ্কার করে। ঘৃতকুমারীর আঠাল রসের সঙ্গে স্ট্রবেরির মণ্ড এবং জইদানার গুঁড়ো মিশিয়ে একটা ‘ফেসপ্যাক’ তৈরি করে ব্যবহার করুন। এই ফেসপ্যাক কয়েক দিন রেফ্রিজারেটরে রেখে দিয়েও ব্যবহার করতে পারবেন।
৮। ডিমের সাদা অংশ
ত্বকের অতিরিক্ত তেল শুষে নেওয়া এবং ত্বককে টানটান রাখার জন্য খুবই উপকারী ডিমের সাদা অংশ। একটি বা দুটি ডিম ভেঙে কুসুমটা সরিয়ে নিয়ে সারা মুখে ডিমের সাদা অংশ ভালো করে মাখুন। সাত থেকে ১০ মিনিট রাখার পর ভালো করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
৯। চন্দনের গুঁড়ো, লেবুর রস ও গোলাপজল
চন্দন-কাঠের ভেষজ গুণের কথা কে না জানে। চন্দনের গুঁড়োর সঙ্গে একটি লেবুর রস ও গোলাপজল মিশিয়ে পেস্টের মতো বানিয়ে নিন। আলতো করে হাত বুলিয়ে সারা গায়ে ভালো করে মাখুন। কিছুক্ষণ রেখে ভালোমতো গোসল করে ফেলুন। এতে আপনার ত্বক যেমন পরিষ্কার হবে, তেমনি শরীরজুড়ে ত্বকের নিচে রক্তপ্রবাহও বাড়বে। ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা এবং কোমল ভাব।
১০। মুখের তৈলাক্ত ভাব দূর করার দারুন আরও ১ টা টিপস
মুখ সারাদিন তেলতেলে হয়ে থাকে? জেনে নিন একটি ম্যাজিক ট্রিকসঃ মুখ সারাদিন তেলতেলে হয়ে থাকা নারী-পুরুষ অনেকের জন্যই একটি মারাত্মক বিব্রতকর সমস্যা। তৈলাক্ত ত্বক দেখতে তো খারাপ লাগেই, আপনাকে দেখায় অনেক কালো, রোদে পোড়া দাগ বেশী বোঝা যায় এবং প্রচুর ব্রন ওঠে। সব মিলিয়ে সকলের সামনে সৌন্দর্যের অবস্থা শোচনীয়। দামী ফেসওয়াশও কমাতে পারছে না ত্বকের তেলতেলে ভাব? তাহলে দিনের শুরুতে করুন ২ মিনিটের একটি ছোট্ট কাজ। আর সারাদিন দেখুন ম্যাজিক। একটুও তেলতেলে হবে না আপনার ত্বক, ব্রনও থাকবে দূরে। যা লাগবে উষ্ণ পানি ফেসওয়াশ লবণ কী করবেন? -দিনের শুরুতেই মুখ ভালো করে পরিষ্কার করে নিন। রাতে যদি ডিপ ক্লিন করে থাকেন ত্বক, তাহলে সকালে পরিষ্কার করুন সাধারণ ফেসওয়াশ দিয়ে। -মুখে উষ্ণ পানির ঝাপটা দিন। তারপর ফেসওয়াশ লাগান। ম্যাসাজ করে ধুয়ে তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। মুখে যেন সাবান লেগে না থাকে। -এবার ১ মগ হালকা উষ্ণ পানির সাথে ১ চামচ লবণ ও লেবুর রস মিশিয়ে নিন। -এই পানি দিয়ে মুখে ধুয়ে ফেলুন ভালো করে পানির ঝাপটা দিয়ে। -চোখ বন্ধ রাখবেন, নাহলে চোখ জ্বলতে পারে। – লবণ পানি দিয়ে মুখ ধুয়ে মুখ ভালো করে মুছে নিন। যদি চিটচিটে ভাব বেশী মনে হয়, বা অস্বস্তি লাগে, তাহলে মিনিট দশেক পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মুছে নিন। -মনে রাখবেন , তৈলাক্ত ত্বকের জন্য সাধারণ পানির বদলে ফিল্টার করা পানি বা ফুটানো পানি ব্যবহার করাই ভালো।
টিপস – তৈলাক্ত ত্বকে খুব বেশী প্রসাধনী ব্যবহার না করাই ভালো, এতে ব্রণের সমস্যা বাড়ে। -ওয়েট টিস্যু ব্যবহার করবেন না তৈলাক্ত ত্বকে, এতে ত্বকের ক্ষতি হয়। -তৈলাক্ত ত্বকে স্ক্রাবার ব্যবহার করবেন না। -দিনের যে কোন সময় ত্বক তৈলাক্ত মনে হয়ে টিস্যু বা রুমাল পানিতে ভিজিয়ে সেটা দিয়ে মুখে মুছে নিন। সুযোগ পেলে বরং ঘষে নিন। ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণে থাকবে।









