,

‘মুজিব নগর সরকারের ঘোষণাপত্রই সংবিধানের মূল বিষয়বস্তু’

 

 

নিজস্ব প্রতিবেদক : মুজিব নগর সরকারের ঘোষণাপত্রের আলোকে পরবর্তীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। কেননা এই মুজিব নগর সরকারের অধীনেই স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ।তিনি বলেন, ঐতিহাসিক মুজিব নগর সরকারের শপথ অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন অধ্যাপক ইউসুফ আলী। ঘোষণা পত্রের অংশই আজকে বাংলাদেশের সংবিধান। তাই মুজিব নগর সরকারের ইতিহাস জানতে হবে। মেহেরপুরের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সূর্য উদয় হয়েছিল।

Asraf-sm20160114152930
শনিবার কুষ্টিয়ায় নব-নির্বাচিত কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অবঃ) ফারুক আহমেদ, স্বাস্থ্য সম্পাদক ডা. বদিউজ্জামান, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজসহ অনেকে। খবর বাসস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা