,

ইকুয়েডরে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরের উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাসের বরাত দিয়েবিবিসি অনলাইন জানিয়েছে, ভূমিকম্পে প্রাথমিকভাবে ৪১ জন নিহতের খবর পাওয়া গেছে। জারি করা হয়েছে সুনামি সর্তকতা।

ভূমিকম্পে বিস্তীর্ণএলাকার ক্ষয়

2015_07_06_02_52_58_HW3yeYiBy7oW5yfaqaR2CIa6byOMXX_original
ক্ষতি হয়েছে। এতে দেশটির রাজধানী কিটোর ভবনগুলো কেঁপে ওঠে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ভবন ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সুনামি আঘাত হানতে পারে।

দেশটির ছয় রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড সদস্যদের।রাজধানী কুইটোসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।শহরটির অধিবাসীরা সবাই ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে।

স্থানীয় গণমাধ্যম বলছে, উপকূলীয় শহর ম্যুসনেতে উৎপত্তি হওয়া ভূমিকম্পটি ৩শ কিলোমিটার দূরবর্তী গোয়েকুইল শহরের একটি ওভারপাস ধসিয়ে দেয়।
প্রতিবেশী দেশ পেরুর উত্তরাঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে