,

মালয়েশিয়ার ‘ইসলামিক বিমান’ বন্ধ

biman_109553আন্তর্জাতিক ডেস্ক : ‘ইসলামের বিধান’ মেনে চলার অঙ্গীকার করেই যাত্রী পরিবহন শুরু করেছিল রায়ান এয়ার৷ মদ নিষিদ্ধ ছিল বিমানে, যাত্রীদের দেয়া হতো ‘হালাল’ খাবার, বিমানবালাদের পরতে হতো হিজাব৷ মালয়েশিয়ার সেই এয়ারলাইন্সটির কার্যক্রম বন্ধ৷

সোমবার ‘শরিয়া আইন মেনে চলা’ মালয়েশিয়ার একমাত্র বিমান সংস্থা রায়ান এয়ারকে তিন মাসের জন্য কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়৷ শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করা, যাত্রা শুরু করতে নিয়মিত বিলম্ব করা এবং বিমানচালকদের ধর্মঘটের কারণে বেসরকারি এই বিমান কর্তৃপক্ষকে এই নির্দেশ দিয়েছে মালয়েশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ৷ খবর ডিডব্লিউর।

গত ডিসেম্বরে মাত্র দু’টি বিমান নিয়ে মালয়েশিয়ার মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে যাত্রী পরিবহন শুরু করে রায়ান এয়ার৷ সরকারি নির্দেশে আপাতত কার্যক্রম বন্ধ থাকলেও বেসরকারি বিমান সংস্থাটি ফেসবুকে জানিয়েছে, অভ্যন্তরীণ সমস্যাগুলো কাটিয়ে শিগগিরই আবার যাত্রী পরিবহন শুরু করা হবে৷

অস্ট্রেলিয়ার প্রধান প্রধান শহরগুলোতে মুসলিম পর্যটকদের জন্য সবধরনের সুব্যবস্থা রয়েছে৷ আছে হালাল খাবারের দোকান, পাশাপাশি রয়েছে নামাজ পড়ার স্থান৷ সিডনি, মেলবোর্ন বা গোল্ড কোস্ট সব শহরেই পাবেন এসব সুব্যবস্থা৷

ইসলামি আইন মেনে যাত্রী সাধারণকে উন্নত সেবা দানের অঙ্গীকার করলেও রায়ান এয়ার ছয় মাসও ঠিকভাবে যাত্রীসেবা দিতে পারেনি৷ বিমানে মদ ছিল নিষিদ্ধ, সব যাত্রীকে ইসলামি শরিয়ত অনুযায়ী ‘হালাল’ খাবার দেয়া হতো, সব মুসলিম ফ্লাইট অ্যাটেনডেন্টের জন্য হিজাব পরা বাধ্যতামূলক ছিল, অমুসলিম ফ্লাইট অ্যাটেন্টদের পরতে হতো ‘শালীন’ পোশাক৷ এসব কারণে শুরু থেকেই সংবাদমাধ্যমের নজর কাড়ে রায়ান এয়ার৷

২৩৯ জন যাত্রী নিয়ে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই এমএইচ৩৭০ ফ্লাইটের বিমান নিখোঁজ হওয়ার পর থেকে মালয়েশিয়ার বিমান পরিবহন ব্যবসায় মন্দা চলছে৷ ওই বিমান নিখোঁজ হওয়ার ছয় মাস পরে রহস্যজনকভাবে পূর্ব ইউক্রেনে ঢুকে পড়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের আরেকটি বিমান৷ ২৯৮ জন যাত্রী নিয়ে সেই বিমানটি বিধ্বস্ত হয় ক্ষেপণাস্ত্রের আঘাতে৷ সেই থেকে মালয়েশিয়ার পর্যটন শিল্প দুঃসমযের মধ্য দিয়েই যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা