,

মুস্তাফিজের আশা, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ

mustafiz-120160416143314স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সুপার টেন পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে। তিন বলে দুই রান নিতে না পারার দরুণ ভারতকে তাদের মাটিতেই হারানোর সুযোগ হাতছাড়া হয় মাহমুদউল্লাহ-মুশফিকের। কিন্তু এতো কিছু হারানোর মাঝেও বিশ্বকাপ পেয়েছে মুস্তাফিজের মতো তরুণ বোলারকে।

বিশ্বকাপের আগে থেকেই তার দিকে বিশেষ নজর ছিল সব দলের। কেননা তার স্লোয়ার এবং কাটার বোঝার মতো দুর্বোধ্য কাজ করা যেকোন ব্যাটসম্যানের পক্ষেই কঠিন। ইনজুরির কারণে প্রথম পর্বের কোনো ম্যাচ না খেলতে পারলেও সুপার টেন পর্বে তিন ম্যাচ খেলে নয় উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন মুস্তাফিজ। বিশ্বকাপ শেষে আইপিএলে গিয়েও নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন এই কাটার মাস্টার।

আইপিএল খেলতে ভারতে গিয়েও ঘুরে-ফিরে সেই তিন বলে দুই রান প্রসঙ্গে কথা বলতে হলো মুস্তাফিজকে। ভারতের অনলাইন পত্রিকা ‘মিড ডে’তে দেয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন, ভারতের বিপক্ষে হারার পর বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটাররা ভেঙে পড়েছিলেন। আসলে সবাই জিততে পছন্দ করে, বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে। জয়ের একদম দ্বারপ্রান্তে এসে এভাবে হেরে যাওয়াটা সবাইকে মানসিকভাবে অনেক ভেঙে দিয়েছে। কিন্তু ড্রেসিংরুমে সবাই স্বাভাবিকভাবেই নিয়েছিল।’

সামনে আরো শক্তিশালী হয়ে ফিরে আসার ব্যপারে প্রত্যয়ী মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘আমরা গ্রুপ হিসেবে একসঙ্গে অনেকদিন ধরে খেলছি, যেটা একে অপরের মাঝে সম্পর্ককে উন্নত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা জানি, আমরা এর থেকেও ভালো কিছু করতে পারবো। আমরা নিজেদের কাছে প্রতিজ্ঞা করেছি, আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো এবং শেষ সময়ে জয় নিয়েই মাঠ ছাড়বো।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা