,

দাপদাহের পর বৃষ্টির ঝাপটা মন ভরাতে পারেনি

rain-badda20160416150604নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুসারে শনিবার রাতে রাজধানীতে বৃষ্টি হয়েছে তবে ছিটেফোঁটা। গত কয়েকদিন টানা প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগরবাসীর আশা ছিল বৃষ্টি নামবে, বৃষ্টির পানিতে শরীর ও মনে শান্তির পরশ বুলিয়ে দেবে। কিন্তু সে আশায় গুড়েবালি। মানিকমিয়া অ্যাভিনিউ এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে অফিস থেকে বাসায় ফিরছিলেন একজন গণমাধ্যম কর্মী। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি জানান, ছিটেফোঁটা বৃষ্টি নেমেছে বটে তবে হেলমেটের গ্লাসও ভেজাতে পারেনি।

আবহাওয়াবিদ বজলুর রশীদ রাত পৌনে ৯টায় জানান, রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি হলেও রাত পর্যন্ত বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তিনি জানান ঢাকা বিভাগের ময়মনসিংহ, গাজীপুরসহ দু’এক জেলায় বৃষ্টি হচ্ছে। এ পর্যন্ত কতটুকু বৃষ্টি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, গভীর রাতের আগে বৃষ্টির পরিমাণ বলা সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা