,

পুলিশের তাড়ায় যুবকের মৃত্যু, ফাঁড়িতে হামলা-ফাঁকা গুলি

20160117161102_রংপুররংপুর প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা এলাকায় শনিবার রাতে পুলিশের ধাওয়া খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা স্থানীয় পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫টি ফাঁকা গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

নিহত যুবক স্থানীয় হক বাজার এলাকার বেলকোটারী এলাকার আনিসুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম (২৭)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হারাগাছের হক বাজার এলাকার গণি মার্কেটে জুয়া আসরে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়ার আসর ছেড়ে পালানোর চেষ্টা করে কয়েকজন যুবক।
পুলিশ তাদের ধাওয়া করে। পালাতে গিয়ে আজিজুল ইসলাম (২৮) মাটিতে লুটিয়ে পড়েন। অচেতন অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারুক আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মারা যাওয়ার কারণ সম্পর্কে চিকিৎ​সক কিছু বলতে রাজি হননি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এদিকে রাত নয়টার দিকে তাঁর এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনগণ হারাগাছ পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় পুলিশ ফাঁকা গুলি চালায়। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বিক্ষুব্ধ জনগণ পুলিশ ফাঁড়ি ঘিরে রেখেছেন। রংপুর থেকে সেখানে ব্যাপক পুলিশ পাঠানো হয়।

হারাগাছের নবনির্বাচিত মেয়র হাকিবুর রহমান ‍ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, জুয়া খেলার আসরে পুলিশ অভিযান চালালে পালাতে গিয়ে একজন যুবক মারা যায়। এতে জনগণ বিক্ষুব্ধ হয়ে পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালায়। সেখানে কর্তব্যরত পুলিশ ফাঁকা গুলি করে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে নিহত ব্যক্তি আজিজুল ইসলামের বাবা আনিসুল ইসলাম জানান, আমি বিষয়টি বুঝে উঠতে পারছি না। আমার ছেলের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠায় এখানকার জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এর বেশি কিছু তিনি জানাতে চাননি।

পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, ‘আপাতত সেখানকার পরিস্থিতি শান্ত করা হয়েছে। বিক্ষুব্ধ জনগণ পুলিশ ফাঁড়ি আক্রমণ করলে পুলিশ নিজেদের রক্ষা করতে ফাঁকা গুলি ছোড়ে।’ পুলিশ সুপার বলেন, কি কারণে যুবকের মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া তা বলা সম্ভব নয়। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা