,

চারটি তীব্র ভূমিকম্পের আশঙ্কা

download (65)বিশ্বে গত দুই দিন বা ৪৮ ঘণ্টার মধ্যে পাঁচটি বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-পৃষ্টের অভ্যন্তরে বড় কোনো আলোড়নের কারণেই এমনটি ঘটেছে বলে ধারণা করা হয়। আর এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র ভূমিকম্পের আশঙ্কা করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা, রিখটার স্কেলে যার মাত্রা ৮ ছাড়িয়ে যেতে পারে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘সানডে এক্সপ্রেস’ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে বড় ভূমিকম্পে একাধিকবার কেঁপে ওঠে মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ। এ ছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার একাধিক বড় ভূমিকম্প হয় জাপানে। ভূমিকম্প হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতু এবং ফিলিপাইনেও। এতে অল্প সময়ে কয়েকটি ভূমিকম্পের ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পবিদ রজার বিলহ্যাম বলেন, বর্তমান পরিস্থিতিতে অন্তত আরো চারটি বড় ও তীব্র ভূমিকম্পের আশঙ্কা আছে, রিখটার স্কেলে যেগুলো ৮ ছাড়িয়ে যেতে পারে। ভূমিকম্পের ঘটনা যত দেরিতে ঘটবে এর তীব্রতাও বাড়বে বলে দাবি করেন এই বিশেষজ্ঞ।

ইনফোওয়ার্স ওয়েবসাইটের মতে, রজার বিলহ্যামের আশঙ্কা সত্যি হলে বিশ্বের মানুষ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হবে। দক্ষিণ এশিয়ার কোনো জনবহুল অঞ্চলে ভূমিকম্প ঘটলে এর ক্ষয়ক্ষতির আশঙ্কাও বেশি থাকবে। জাপানে গত দুইদিনের ঘটনা সাত মাত্রার ভূমিকম্পের চেয়ে ৮ মাত্রার ভূমিকম্প হবে কয়েকগুণ শক্তিশালী।

সানডে এক্সপ্রেস জানিয়েছে, গত বছর নেপালের ভূমিকম্পে আট হাজার মানুষের মৃত্যু হয়েছে। ২০১৬ সালের শুরু থেকেই দক্ষিণ এশিয়ায় কয়েকটি বড় ভূমিকম্প ঘটেছে। এতে গত বছরের মতো বা এর চেয়ে ভয়ঙ্কর কোনো ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

জাপানে সর্বশেষ গত শুক্রবার মধ্যরাতের ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা