,

প্রাথমিকে বৃত্তির ফল মঙ্গলবার

 
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিকে বৃত্তির ফল ঘোষণা করা হবে আগামী ১৯ এপ্রিল মঙ্গলবার। ওইদিন সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে।

SSC-exams

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৮২ হাজার ৫০০ করা হয়েছে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা বৃত্তি পাবে। এই বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিন বছর এই টাকা পাবে। মেধা কোটায় (ট্যালেন্টপুল) বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। এত দিন এই কোটায় বৃত্তি পেত ২২ হাজার। আর সাধারণ কোটায় বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০। এই কোটায় এত দিন পেত ৩৩ হাজার শিক্ষার্থী। আগে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ২শ’ টাকা করে দেয়া হলেও এবার থেকে ৩শ’ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ১৫০ টাকার পরিবর্তে ২২৫ টাকা করে দেয়া হবে।

 

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর প্রকাশিত প্রাথমিক সমপানী পরীক্ষার ফলাফলে ৯৮ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৭৫ হাজার ৯৮০ জন। আগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য আলাদা পরীক্ষা নেয়া হতো। ২০১০ সালে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা চালুর পর এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলাভিত্তিক বৃত্তি দেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা