,

২০২১ সালের মধ্যে দেশ মধ্যআয়ের হবে : অর্থমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যআয়ের দেশে পরিণত হবে। ২০৩০ সালের মধ্যে দেশে দারিদ্রের হার নেমে আসবে ১০ ভাগের নিচে।

Muhit1460814532

অর্থমন্ত্রী শনিবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত তার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাধীনতা পদক পাওয়ায় নগরীর রিকাবিবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার বিকেলে শুরু হওয়া অনুষ্ঠান সন্ধ্যা সোয়া ৬টার দিকে শেষ হয়।

অর্থমন্ত্রী আরো বলেন, স্বাধীনতা পদক পাওয়া অনেক বড় অর্জন। এজন্য আমি গর্ববোধ করি।তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য দেশের মানুষ স্বাচ্ছন্দ্যে, স্বচ্ছলতার সঙ্গে বেঁচে আছে।মন্ত্রী বলেন, খালেদা জিয়া জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করেছেন। তবে এখন তার বোধোদয় হয়েছে। তিনি জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি থেকে সরে এসেছেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক দূত ড. একে মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও সংসদ সদস্য ইমরান আহমদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা