,

লাঠি হাতে পুলিশের দিকে তেড়ে গেল শিশু! [ভিডিও]

 

আন্তর্জাতিক ডেস্ক : এটি সম্ভবত ইন্টারনেটে ভাইরাল হওয়া বিরলতম ভিডিও গুলোর একটি। একটি শিশু, বড়জোর তিন/চার বছর বয়সী তেড়ে যাচ্ছে পুলিশের দিকে, হাতে তার চেয়ে কয়েকগুণ লম্বা একটি লাঠি হাতে!সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে এই ভিডিও। চীনের মানুষ সাহসিকতার জন্য এই শিশুকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে।

2016_04_16_18_01_41_GXmbgXcmSS1nKhzKtAhrAX9p911snc_original

 

ম্যাশেবলে প্রকাশিত প্রতিবেদনে জানা যাচ্ছে, একটি লম্বা লোহার পাইপ নিয়ে চেংহুয়াংদের দিকে তেড়ে যাচ্ছে কয়েক বছরের এক শিশু। চেংগুয়াং হলো শহরের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চীনের রাস্তায় বা ফুটপাতে যারা অবৈধভাবে ব্যবসা করে তাদের উচ্ছেদ করাই এদের দায়িত্ব।এই শিশুটির বৃদ্ধ দাদীও রাস্তায় পসরা সাজিয়ে বসেছিলেন। চেংগুয়াংরা যখন তাকে তুলে দিতে আসে তখনই লাঠি হাতে তেড়ে যায় শিশুটি। সে চিৎকার করে বলে, ‘খবরদার! আমার দাদীর গায়ে হাত দিবে না। সরে যাও এখান থেকে!’

 

এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল শত শত মানুষ। শিশুর এমন সাহসিকতায় মুগ্ধ তারা সবাই। এই মুহূর্তটিকে ধরে রাখতে তখন মোবাইলে ভিডিও করতে ব্যস্ত স্বয়ং চেংগুয়াংরাও।এরপর যখন এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো তখন তো চীনজুড়ে তোলপাড়। সাহসিকতার জন্য প্রশংসায় ভেসে গেল এক ছেলে শিশু।তবে পরে এ বিষয়ে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে ম্যাশেবলের প্রতিবেদনে আর কিছু বলা হয়নি।

https://www.youtube.com/watch?v=AzoSAflliTg

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা