,

বস্তাভর্তি অস্ত্র উদ্ধার অর্থমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশ থেকে

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংবর্ধনাস্থলের পাশ থেকে বস্তাভর্তি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

news_img

শনিবার বিকেলে ৫টার দিকে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের পার্শ্ববর্তী জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা থেকে ২৩টি রামদা ও ৬টি লোহার রড উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের সময় কবি নজরুল অডিটোরিয়ামে স্বাধীনতা পদক পাওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সংবর্ধনা দিচ্ছিল জেলা ও মহানগর আওয়ামী লীগ।

 

কোতয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, বিকেল ৫টার দিকে অনুষ্ঠানস্থলের বাইরে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় (সিলেট থ-১২৩৭৭৩) একটি বস্তা দেখে সন্দেহ হয় পুলিশের। পরে তল্লাশি করে ওই বস্তায় ২৩টি রামদা ও ৬টি লোহার রড পাওয়া গেছে। তবে আটোরিকশার চালক ও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা