বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর কাণ্ড ওবামাকে দেখে 

 

আন্তর্জাতিক ডেস্ক : শিশুদের মেজাজ-মর্জি বোঝা মুশকিল। সদা হাস্যোজ্জ্বল শিশুটিকে দেখা গেল বাসায় বিশেষ কোনো অতিথির সামনে তারস্বরে চিৎকার জুড়ে দিল। অবস্থা সামাল দিতে তখন বাড়ির লোকদের বিব্রতকর হাসি হাসতে হয়।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যদি কোনো অনুষ্ঠানে হাজির হন, আর কোনো শিশু যদি মেঝেতে লুটোপুটি ও তারস্বরে চিৎকার শুরু করে, তাহলে অভিভাবককে এমন পরিস্থিতিতে পড়তে হয়। তবে মজার ব্যাপার হচ্ছে, সেই ছবিটি এখন ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।

obama1460793524

ঘটনাটি গত বছরের। ওবামার ব্যক্তিগত ভিডিও চিত্রগ্রাহক অরুণ ও তার পরিবারের সদস্যরা হোয়াইট হাউসের আয়োজনে ইহুদি ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে ওবামা হাজির হবেন একটু পরেই।অরুণের স্ত্রী লরা মোসার জানান, তার দুই বছরের মেয়ে ক্লডিয়া গায়ে স্রেফ এক টুকরা কাপড় জড়াতে চেয়েছিল। কিন্তু অনুষ্ঠান উপলক্ষে তাকে বিশেষ জামা পরানো হয়। ওই জামাটি খোলার জন্য সে ছটফট করছিল।

 

তিনি বলেন, ‘আমি ক্লডিয়াকে বললাম, নাহ্, তুমি এখন কাপড় খুলতে পারবে না।’ এ কথা বলার সঙ্গে সঙ্গে ক্লডিয়া চিৎকার শুরু করে দিল। হলরুমে ততক্ষণে ওবামা ও তার স্ত্রী মিশেল প্রবেশ করেছেন। এ সময় লরা তার মেয়েকে বলেন, ‘ক্লডিয়া, এই যে দেখ বারাক ওবামা।’ এরপরই ক্লডিয়া সোজা ওবামার পায়ের কাছে উপুড় হয়ে পড়ল।এ ঘটনায় লরা বিব্রত হলেও ওবামা কিন্তু দুষ্টুমি করেই বিষয়টি এড়িয়ে গেছেন। শুধু তাই নয়, মজার এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন হোয়াইট হাউসের ক্যামেরাম্যান। এই ফাঁকে ক্লডিয়ার দাদা তাকে কোলে নিয়ে দ্রুত অনুষ্ঠানস্থল ছেড়ে বাইরে চলে যান।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান