,

‘সরকারের ব্যর্থতা ঢাকতেই শফিক রেহমানকে গ্রেফতার’

 

 

নিজস্ব প্রতিবেদক : সরকার নানা ব্যর্থতা ঢাকতেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শফিক রেহমান ও গাজীপুরের মেয়র এম এ মান্নানকে অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

rijvivai_ruhul_kabir_bmp_105181_3846_9486_12727
এ আগে সকাল সোয়া ৮টার দিকে সাংবাদিক শফিক রেহমানকে বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে যায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
রিজভী বলেন, ‘যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, তাদের জীবনযাপন নিরাপদ নয়। আর যারা সরকারের অপকর্ম ও অপশাসনের খবরাখবর রাখে, তারাও নিরাপদ নয়। সরকারের সর্বশেষ নির্যাতনের শিকার হলেন শফিক রেহমান। তাকে গ্রেফতার করা সরকারের চৈতন্য লোপের শামিল।’

সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, শফিক রেহমানকে গ্রেফতার একটি ঘৃণ্য নাটক। সরকার কোনো দিক সামাল দিতে পারছে না। তার মতো একজন গুণী ব্যক্তিকে গ্রেফতার করে সরকার তাদের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছে।শফিক রেহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান রিজভী। তিনি শফিক রেহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানান।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘শফিক রেহমানের পিতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের শিক্ষক ছিলেন। গুণীজনদের যদি এই পরিণতি হয় তাহলে কোন শকুনিরা দেশ চালাচ্ছে। এই দেশকে কারা ছিঁড়ে টুকরো টুকরো করছে।’তিনি বলেন, বিশিষ্ট সাংবাদিক শফিক রহমানকেও গ্রেফতার করা হলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ছাড়া এ দেশে কারো সম্মান পাওয়ার ও বসবাস করার অধিকার নেই।

গাজীপুরের মেয়র এম এ মান্নানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ‘বর্তমান অবৈধ ভোটারবিহীন সরকার নির্বাচিত প্রতিনিধিদের দেখতে পারে না। তাই গাজীপুরের নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করেছে। দীর্ঘ এক বছরের বেশি সময় কারাভোগের পর তাকে ফের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, দফতর সহসম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা