,

‘শফিক রেহমানকে গ্রেফতার করে সরকার প্রমান করল দেশে গণতন্ত্র নেই’

 

 

নিজস্ব প্রতিবেদক : দেশে গণতন্ত্র নেই বলেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার সকালে ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘শফিক রেহমানকে গ্রেফতার করায় আমরা উদ্বিগ্ন ও চিন্তিত। এতেই প্রমাণ হয় এ দেশে এখন কোনো গণতন্ত্র নেই।’

4_13180

তিনি আরো বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে এই সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে একাধিক মামলা দায়ের করে। মুক্তি পাওয়ার পর শুক্রবার রাতে তাকে ফের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

অবিলম্বে সাংবাদিক শফিক রেহমান ও এম এ মান্নানের মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দাবি করেন ফখরুল। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে