,

রির্জাভ চুরির অর্ধেক ফেরত দেবে রিজাল ব্যাংক (ভিডিও)

rcbc--400x225ফিলিপাইনের তৃতীয় বহুজাতিক ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) এখন আছে সংকটাপন্ন অবস্থায় । রিজাল ব্যাংকের হিসাব থেকে বাংলাদেশের রিজার্ভের ৮৮ মিলিয়ন ডলার চুরির বিষয়টি প্রকাশের পর ইমেজ সংকটে পড়ে ব্যাংকটি। এ কারণে রিজাল ব্যাংক কর্তৃপক্ষ এককভাবেই বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থের প্রায় অর্ধেক অর্থ ফেরত দেয়ার চিন্তা-ভাবনা করছে।
মেনিলার জুপিটার স্ট্রিটে রিজাল ব্যাংকের শাখা মাত্র একটা। ছোট্ট শাখা ব্যাংকটি দেখে বোঝার উপায় নেই যে, কতবড় অঘটনই না ঘটে গেছ এই শাখায়। ব্যাংকিং খাতে বিশ্বে তোলপাড় করা হ্যাকিং ঘটনার জন্ম এখানেই। যার কালো ছায়া পড়তে শুরু করেছে আরসিবিসি’র ছোটবড় সব শাখায়।
গত মঙ্গলবার সিনেটের পঞ্চম শুনানিতে এমন উদ্বেগের কথা জানান ব্যাংকের আইন উপদেষ্টা। এ অবস্থায় চুরির কিছু টাকা উদ্ধার করা না গেলেও তা নিজ থেকে দিয়ে দায় মুক্ত হতে চায় রিজাল ব্যাংক। এমন প্রস্তাবও পাঠানো হচ্ছে ব্যাংকটির ব্যাংক সভায়।
পুরো টাকা উদ্ধার না হলে সব দায় নিতে হবে রিজাল ব্যাংকের, এমন কথা বলছে অনেকেই। টাকা চুরির ২ মাস পরে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে ফিলিপিন্সের অনেক জায়গায়।
প্রায় দেড়’শ বছর ধরে সততার সাথে ব্যাবসা-বানিজ্য করে নানা শাখা-প্রশাখা বাড়ানোর পর আরসিবিসি ব্যাংকের এখন দশা হয়েছে পঁচা শামুকে পা কাটার মত। বাংলাদেশের অর্থ চুরির সাথে ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখার কর্মকর্তাদের জড়িত থাকার নাম আসার পর থেকে দিন দিন এ ব্যাংকের ওপরে মানুষের আস্থা কমে যাচ্ছে দিন দিন। এর ফলে ব্যাংকের ব্যবসাও ক্ষতিগ্রস্থ হচ্ছে । আর এ কথাকেই সিনেটের শুনানিতে হাজির হয়ে শিকার করলেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা। এই কারণে তারা মনে করছেন, বাংলাদেশের চুরি যাওয়া টাকা যত তারাতারি ফিরিয়ে দেওয়া সম্ভব ততই তাদের জন্য মঙ্গল। চুরি যাওয়া টাকার অর্ধেকেরও বেশি টাকা বাংলাদেশ ব্যাংককে ফিরিয়ে দিয়ে তাদের সুনাম রক্ষা করতে চাচ্ছে।

ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে নেয়া

https://www.youtube.com/watch?v=Z5k2644Tdco

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা