,

সঞ্জয়ের বাড়িতে পুলিশের হানা

sanjay-dutt_640x480_61456297769বিনোদন ডেস্ক : পার্টি বিষয়টি বরাবরই পছন্দ করেন বলিউডের ‘মুন্না ভাই’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে জেল থেকে মুক্তি পাওয়ার পর বেশ আয়েশি জীবনযাপন করছেন তিনি। প্রায়ই মেতে থাকছেন কোনো না কোনো পার্টি নিয়ে।

সম্প্রতি সঞ্জয় এবং তার স্ত্রী মান্যতা তাদের পালি হিল বাসভবনে একটি পার্টির আয়োজন করেন। পার্টিতে উপস্থিত ছিলেন এ জুটির ঘনিষ্ঠ বন্ধুরা। কিন্তু পুলিশের হানাতে শেষ পর্যন্ত ভেস্তে যায় এ পার্টি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, পার্টিতে ভীষণ জোরে গান বাজাচ্ছিলেন এ তারকা দম্পতি এবং তা চলে গভীর রাত পর্যন্ত। গানের শব্দে ঘুম হারাম হয়ে যায় তার পাশের ফ্ল্যাটের ডাক্তার দম্পতি ডা. ছায়া শুক্লা এবং ডা. অমিতাভ শুক্লার। বিষয়টি নিয়ে ভীষণ ক্ষিপ্ত হন তারা। তারা দেখেন রাত দুইটা পার হয়ে গেলেও গান থামছে না তখন পুলিশকে বিষয়টি জানান তারা। এরপর ভোর ৪টায় পুলিশ এসে সব শান্ত করেন।

ড. অমিতাভ জানান, জেলে যাওয়ার আগেও এই ধরনের কাজ করেছেন সঞ্জয়। জেল থেকে ফিরেও এই স্বভাবটি পরিবর্তন করতে পারেননি এ অভিনেতা। এ বিষয়ে সঞ্জয়কে একটি চিঠি পাঠাবেন বলে ভাবছেন তিনি।

ড. অমিতাভ আরো জানান, তারকাদের প্রতিবেশীদের বিষয়ে এমন উদাসীনতায় পাল হিল রেসিডেন্টে প্রায়ই লক্ষ্য করা যায়। তারকাদের প্রতিবেশীদের সুবিধা অসুবিধার বিষয়গুলো বুঝে অন্যদের জন্য দৃষ্টান্ত তৈরি করা উচিৎ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা