,

বন্ধের পর আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানী রফতানি শুরু


2011-11-24__bs01আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥
 বাংলা নববর্ষ উপলক্ষে একদিন বন্ধ থাকার পর পুনরায় দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। শনিবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়। তবে বন্ধের সময় বিশেষ ব্যবস্থায় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। আখাউড়া স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান জানান, নববর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের আহ্বানের প্রেক্ষিতে বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় সব ধরণের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকাল থেকে পাথর ও মাছ রফতানির মধ্য দিয়ে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ্য, প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, সিমেন্ট ও প্লাস্টিকসহ অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা