,

পুড়ছে গোটা ভারত, বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে

jakia..india_109509আন্তর্জাতিক ডেস্ক : প্রখর তাপে পুড়ছে গোটা ভারত। দেশের বিভিন্ন জায়গায় রেকর্ড ভেঙে চড়ছে তাপমাত্রার পারদ। দেশজুড়ে গরমে মৃতের সংখ্যা ১৩০ জনের বেশি। গত দুদিন আগে পশ্চিমবঙ্গে বৃষ্টির আশ্বাস মিললেও আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই।

কয়েকদিন আগে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল, ১৫ এপ্রিল বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো কোনো স্থানে। এরপর থেকেই বৃষ্টির আশায় বুক বেঁধেছিল তীব্র গরমে নাকাল মানুষ।

তবে আবহাওয়া অফিসের পূর্বাভাসে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং তাপপ্রবাহের সতর্কবার্তা দেয়া হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। কলকাতাতেও সকাল থেকেই সূর্যের প্রখর তেজ দেখা যাচ্ছে।সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াল। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। সেটাও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে এই মৌসুমে এখনও পর্যন্ত শতাধিক ব্যক্তির প্রাণ গিয়েছে। উড়িষ্যায় হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে ৩০ জনের। বৃহস্পতিবার তেলেঙ্গানার তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানান, এপ্রিলে সর্বকালীন রেকর্ড গড়ে সেখানে তাপমাত্রা ৪৫স ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে। অন্ধ্র ও তেলেঙ্গানায় মারাত্মক তাপপ্রবাহের সতর্কবার্তা দেয়া হয়েছে।

তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার পাশাপাশি তীব্র দাবদাহে পুড়ছে গোটা ভারত। দেশের বিভিন্ন রাজ্য গত কয়েক বছর উষ্ণতম এপ্রিল মাস প্রত্যক্ষ করেছে। যেভাবে দিনদিন তাপমাত্রার পারদ চড়ছে, তাতে হাওয়া অফিসের কর্মকর্তারা আশঙ্কা করছেন, আগামী ২-৩ বছরে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা