বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ এপ্রিল প্রাথমিকের বৃত্তির ফল

ui_109529নিজস্ব প্রতিবেদক : আগামী ১৯ এপ্রিল ঘোষণা করা হবে প্রাথমিক সমাপনী‌ উত্তীর্ণদের বৃত্তির ফল। এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বেড়েছে বলে জা‌নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

ওইদিন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবেন। আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য আলাদা পরীক্ষা নেয়া হতো। ২০১০ সাল থেকে সমাপনী পরীক্ষা চালুর পর এ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই উপজেলাভিত্তিক বৃত্তি দেওয়া হচ্ছে।‍

গত ৩১ ডিসেম্বর প্রাথমিক সমাপনীর ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৯৮ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৭৫ হাজার ৯৮০ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, এতোদিন ৫৫ হাজার শিক্ষার্থীকে প্রাথমিকে বৃত্তি দেয়া হলেও এবার ৮২ হাজার ৫০০ জনকে এ বৃত্তি দেওয়া হবে।

এতোদিন ২২ হাজার ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) এবং ৩৩ হাজার সাধারণ বৃত্তি পেলেও এবার ৩৩ হাজার জনকে ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ জনকে সাধারণ বৃত্তি দেয়া হবে।

বৃত্তি প্রাপ্তদের সংখ্যার পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও এবার থেকে বেড়েছে। আগে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের মাসে ২০০ টাকা করে দেওয়া হলেও এবার থেকে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্তদের মাসে দেড়শ টাকার পরিবর্তে ২২৫ টাকা করে দেয়া হবে।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির টাকা পান। বৃত্তির সংখ্যা ও বর্ধিত অর্থ বিতরণে প্রাথমিকের বৃত্তি নীতিমালাও সংশোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান