,

বরিশাল বুলসের স্বত্বাধিকারী আজীবন নিষিদ্ধ

Rizwan-Bin-Farouq-sm20160416104915স্পোর্টস ডেস্ক : ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছেন বিসিবি’র মার্কেটিং এজেন্ট রিজওয়ান বিন ফারুক। এশিয়া কাপের ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চের পাশে মারপিটের ঘটনায় তাকে এ শাস্তি দেওয়া হলো। ফলে ক্রিকেটের কোনো কর্মকাণ্ডেই অংশ নিতে পারবেন না বরিশাল বুলসের এই কর্নধার। শনিবার দুপুরে বিসিবি’র ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত এশিয়া কাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চের পাশে মারামারির এ কাণ্ড ঘটিয়েছিলেন রিজওয়ান। এশিয়া কাপের সম্প্রচারস্বত্ব কেনা প্রতিষ্ঠান টোটাল স্পোর্টসের মার্কেটিং প্রধান মঈনুল হক চৌধুরীর গায়ে হাত তোলেন তিনি। এ সময় পাশে থাকা বিসিবি’র কয়েকজন পরিচালক এসে তাকে শান্ত করেন। এরপর দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন বরিশাল বুলসের কর্নধার।

এ সময় পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন নিজেও। তিনি ছাড়াও বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিক ও বিসিবির অন্যান্য পরিচালকের দৃষ্টিগোচর হয় এ ঘটনাটি। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময়ে এমন ঘটনায় বিসিবির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা