বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৪৮ ঘণ্টায় ৫টি ভূমিকম্প আঘাত হানবে!

7ডেস্ক রিপোর্ট : গত এক সপ্তাহের মাঝে তিনটি বিশাল ভূমিকম্প হয়েছে। তার মাঝে জাপানে এক ভয়ানক ভূমিকম্পে এই পর্যন্ত ২৫ জনের মৃত্যু এবং ৪৫ জনের অধিক আহত হয়েছে বলে জানা গেছে। গত বুধবার মায়ানমারে ভূমিকম্পের পর থেকে এই সকল সমস্যার সূত্রপাত হয়েছে।

মায়ানমারে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৫০০ মিটার দূরেও সেই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। বাংলাদেশ, ভারত ও মায়ানমারে একসাথে এই কম্পন অনুভূত হয়।

জাপানের ভূমিকম্পে আঘাত হানার পর কুমামত হাসপাতালে ৪৫ জন রোগী চিকিৎসা সেবা নিতে যায়। সেখানে ৬.২ থেকে ৬.৫ মাত্রার ভূমিকম্প বারবার আঘাত হানে। অনেক ভবন বিধ্বস্ত হয় এবং এতে করে অনেক মানুষ চাপা পরে। মাশিকির একটি বহুতল ভবনের নিচে ছয়জন মানুষ আটকা পরে। সেখান থেকে একজন নারীকে আশংকাজনক অবস্থায় রক্ষা করা হয়।

বিজ্ঞানীরা বলছেন, বছরের শুরু থেকে এখন পর্যন্ত যেভাবে ভূমিকম্পের প্রবণতা দেখা যাচ্ছে, এতে ভূমিকম্পের মাত্রা বৃদ্ধি পাবে। যা দক্ষিণ এশিয়ায় নেপালের মত ভয়ানক বিপর্যয় নিয়ে আসবে।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষকের মতে, বর্তমান অবস্থার প্রতি লক্ষ্য করলে মনে হয় আগামী ৪৮ ঘণ্টার মাঝে কমপক্ষে আরও পাঁচটি ভূমিকম্প হবে যা রিখটার স্কেলে ৮ মাত্রার উপরে উঠতে পারে। কিন্তু এই ভূমিকম্প যদি শীঘ্রই না হয়, তাহলে পরবর্তী সময়ে বিশাল ভূমিকম্প হবে যা ব্যাপক ক্ষয়ক্ষতি বয়ে আনবে।–সুত্র: এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর