,

শরীরে অক্সিজেনের মাত্রা জানাবে ই-স্কিন

photo-1460785618অনলাইন ডেস্ক : এক টুকরো পাতলা প্লাস্টিকের মতো প্রলেপ, নাম ই-স্কিন। কারো হাতে লাগিয়ে দিলে এটি জানিয়ে দেবে ওই শরীরে অক্সিজেনের মাত্রা। বড় কোনো পরীক্ষা বা জটিল যন্ত্রের ব্যবহার ছাড়াই মানুষের শরীরে অক্সিজেনের মাত্রা জানতে ই-স্কিন উদ্ভাবন করেছেন জাপানের গবেষকরা।

বিবিসি জানিয়েছে, অপারেশনের সময় কারো শরীরে অক্সিজেনের মাত্রা জানা জরুরি। কিন্তু ওই সময় কোনো বাড়তি যন্ত্র স্থাপন বা পরীক্ষার মাধ্যমে অক্সিজেনের মাত্রা জানা বেশ ঝামেলার। এই কাজটিই সহজ করে দেবে ই-স্কিন।

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মানুষের শরীরের অবস্থা পরিমাপের জন্য ই-স্কিন নিয়ে গবেষণা করেন। বর্তমানে গবেষকরা শরীরের অবস্থা বুঝাতে ই-স্কিনের সংখ্যা ও বর্ণ প্রদর্শনের ব্যবস্থা নিয়ে কাজ করছেন। ই-স্কিন সম্পর্কে নিবন্ধ প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্স’।

গবেষকরা জানান, মানুষের হাতের আঙুলের কাছে ই-স্কিন লাগানো হয়। পরীক্ষাগারে স্বেচ্ছাসেবকদের ওপর ই-স্কিনের পরীক্ষা সফল হয়েছে। এটি নিখুঁতভাবে কোনো শরীরে অক্সিজেনের মাত্রা জানাতে পারে।

জানা গেছে, ই-স্কিনের মধ্যে থাকে ক্ষুদ্র বৈদুত্যিক যন্ত্র। এর মধ্যে থাকা বিশেষ ব্যবস্থা লাল, নীল ও সবুজ এই তিন রঙে শরীরের অক্সিজেনের মাত্রা জানায়।

গবেষকরা মনে করেন, পরিধানযোগ্য বৈদুত্যিক যন্ত্র নিয়েই ভবিষ্যতে সর্বাধিক গবেষণা হবে। এরই মধ্যে শরীরের গ্লুকোজ পরিমাপের কনটাক্ট লেন্স এবং স্মার্ট গ্লাস নিয়ে গবেষণা চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ