,

বাফুফের মনোনয়নপত্র বিলি শুরু

3স্পোর্টস ডেস্ক : দেশের ফুটবল এখন অনেকটাই স্তিমিত। কিন্তু নতুন করে সরগরম হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনকে ঘিরে। আগামী ৩০ এপ্রিল নির্বাচনের জন্য আজ শনিবার শুরু হয়েছে মনোয়েনপত্র বিলি।

কয়েকদিন আগে বাফুফের নির্বাহী কমিটির সভায় নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়। তখন জানানো হয়েছিল ১৬ ও ১৭ এপ্রিল মনোনয়নপত্র বিলি হবে। ১৮ এপ্রিল মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

আর ১৮ থেকে ২০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামী ২১ এপ্রিল বাফুফের নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক আমলা মেজবাহউদ্দিন আহমেদকে। তিনি বাফুফের গত নির্বাচনেও একই দায়িত্বে ছিলেন। তাঁর অধীনে থাকা আরো দুই নির্বাচন কমিশনার হলেন- মাহফুজুর রহমান সিদ্দিকী ও আতিকুর রহমান খান।

বাফুফের এই নির্বাচন হয় চার বছর পরপর। গত দুটি নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন। এবারও তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সালাহউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘বাঁচাও ফুটবল’ আন্দোলনের ব্যানারে সভাপতি পদে সংসদ সদস্য কামরুল আশরাফ খানের নাম ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা