,

সুন্দরবনে আগুন; মামলা নিয়ে লুকোচুরি

113নিউজ ডেস্ক : শরণখোলা উপজেলাধীন পূর্ব সুন্দরবনের পচাকোরালিয়ার বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বাদী হয়ে বন আইনে মামলাটি দায়ের করলেও গণমাধ্যমের কাছে বিষয়টি গোপন রাখা হয়।

শুক্রবার রাতে ডিএফও (পূর্ব) মো. সাইদুর রহমানসহ দায়িত্বশীল একাধিক কর্মকর্তা মিডিয়া কর্মীদের কাছে মামলার বিষয়টি জানান। তবে এ সময় আসামিদের নাম ও ঠিকানা জানাননি তারা।

এর আগে বৃহস্পতিবার সুলতান আহম্মেদ বাদী হয়ে সাত লাখ টাকা ক্ষতিপূরণ দেখিয়ে শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

প্রসঙ্গত, গত বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী টহল ফাঁড়ির আওতাধীন পচাকোরালিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার ব্রিগেড, বনকর্মী ও অন্যান্যদের ১২ ঘণ্টার চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকাণ্ডে বনাঞ্চলের বেশ কিছু ক্ষতি হয় বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা