,

তুরস্কে শরণার্থী তাড়াতে গুলি

114আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে শরনার্থী তাড়াতে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সিরিয়ার আইএস ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হলে নতুন শরণার্থীরা তুরস্কে ঢুকতে গেলে তারা গুলি চালায়। হিউম্যান রাইটস ওয়াচ তুরস্ককে সিরীয় শরণার্থীদের ওপর গুলি বন্ধ করার আহ্বান জানিয়েছে। ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, বিদ্রোহী ও আইএসের মধ্যে নতুন এ সংঘর্ষে ৪৮ ঘন্টায় ৩০ হাজার মানুষকে ঘর ছাড়তে হয়েছে।

মানবাধিকার সংস্থার শরণার্থী গবেষক গ্যারি সিম্পসন ইন্ডিপেন্ডেন্টকে জানান, আইএস সংঘাতে নতুন এই শরণার্থীরা যখন তুরস্কে পাড়ি জমাতে চাইছে, তুরস্ক সমবেদনার পরিবর্তে তখন গুলি ব্যবহার করছে।

ইকদাহ ক্যাম্পের একজন বাসিন্দা হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, ”আমরা প্রায় ২ হাজার মানুষ একসঙ্গে ছিলাম। তুরস্ক সীমান্তে যাওয়ার পর অপর পাশ থেকে আমাদের ওপর গুলি চালাতে থাকে ‍তুরস্ক সীমান্তরক্ষী বাহিনী। তারা আমাদের পা লক্ষ্য করে গুলি ছুড়তে থাকলে আমরা পেছনে চলে যাই। আমি আমার পরিবারকে সঙ্গে নিয়ে আল-রিয়ান নামে অন্য একটি ক্যাম্পে যাই। এখন ভয়ে আছি। কারণ আইএস এই ক্যাম্পের খুব কাছাকাছি অবস্থান করছে। কিন্তু কোথায় যাব?”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা