,

ট্রাম্পের সমালোচনায় জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা

Trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত মন্তব্য আর কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যেই বেশ সমালোচনার মুখোমুখি হয়েছেন রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রদ আল-হুসেইন। খবর- বিবিসির।

তবে আল হুসেইন ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে নির্যাতনের প্রতি ব্যবসায়ীর সমর্থন এবং মুসলমানদের প্রতি বিতর্কিত নীতির সমালোচনা করেছেন। এ থেকেই বোঝা যায় তিনি আসলে পরোক্ষভাবে ট্রাম্পেরই সমালোচনা করেছেন। হুসেইন বলেন, গোঁড়ামি শক্তিশালী নেতৃত্বের কোনো প্রমাণ বহন করে না।

তবে একই সঙ্গে রিপাবলিকান দলের অপর মনোনয়প্রত্যাশী টেড ক্রুজেরও সমালোচনা করেন আল হুসেইন। যুক্তরাষ্ট্রের মুসলিম এলাকায় নজরদারির পরিকল্পনার ব্যাপারে নিন্দা করেন তিনি। তার মতে, কাউকে ছোট প্রমাণ করতে অশ্লীল বা উত্তেজক কথা বলা কোনো ভালো মাধ্যম নয়। এ থেকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করাও কোনো সম্মানজনক পন্থা নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশীদের দৌঁড়ে এগিয়ে থাকা এক প্রার্থী মাস থানেক আগে নির্যাতনের পক্ষে মত দিয়েছেন। এটা একেবারেই আশা করা যায় না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা