,

শফিক রেহমান রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার: ডিবি

shafiq rehmanপল্টন থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।  ডিবির উপকমিশনার (ডিসি) মারুফ আহমেদ সরদার জানান, ২০১৫ সালের আগস্টে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।  তবে কখন, কোথা থেকে এই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মাসরুকুর রহমান খালেদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় গত বছর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। কিছু সময়ের মধ্যেই শফিক রেহমানকে আদালতে তোলা হবে বলেও জানান উপকমিশনার মাসরুকুর রহমান খালেদ।  এর আগে দৈনিক ‘যায় যায় দিন’ পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানকে নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে নিয়ে গেছে বলে দাবি করেছে তার পরিবার। শনিবার সকাল ৮টায় রাজধানী ইস্কাটনের বাসা থেকে ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে তাকে আটক করে নিয়ে যায়।  শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা