,

গরমেও সুস্থ ও সুন্দর থাকুন

gorom-bg20160416094314তীব্র গরমে জনজীবন অস্থির। শরীর-মনের সঙ্গে ত্বকের অবস্থাও নাজুক। তবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, প্রয়োজন বাড়তি যত্ন এবং কিছু সচেতনতা।
সারা বছরই ত্বকের যত্ন নিতে হয়। তবে গরমকালে এটি বাধ্যতামূলক। কারণ এসময় ঘাম বেশি হয়। বাতাসে ধুলা ময়লাও  বেশি থাকে। গরমে শরীরে অনিয়মের ফলে তৈরি হয় নানা সমস্যা। অনেকেই অলসতা করে এসব বিষয়ে উদাসীন থাকি। তার ফলাফল কিন্তু খুব ভালো হয় না। ফলে এই সময়টায় ত্বক এবং শরীর ঠিক রাখতে একটু সচেতন হতেই হবে।

এই গরমে কেমন করে সজিব, সুস্থ ও প্রাণবন্ত থাকা যায়, তার কিছু পরামর্শ:

সর্ব প্রথম ত্বক পরিষ্কার রাখতে হবে। এর কোনো বিকল্প নেই
বাইরে থেকে ফিরে নিয়মিত ত্বক পরিষ্কার করতে হবে
বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নিন
সপ্তাহে অত্যন্ত দুই দিন ঘরে তৈরি প্যাক লাগাতে হবে। এতে করে ত্বকের ভেতরের ময়লা দূর হয়ে ত্বকের উজ্বলতা ফিরে আসবে
২ চামচ ময়দা, ১ চামচ মধু এবং পাকা কলার মাক্স লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন
ভালো মানের ফেস ওয়াস ব্যবহার করুন
সপ্তাহে ২ থেকে তিন দিন স্ক্র্যাব লাগান। চালের গুঁড়া ভালো প্রাকৃতিক স্ক্র্যাবের কাজ করে

এছাড়াও পর্যাপ্ত পানি এবং পানীয় পান করতে হবে

টক-মিষ্টি-দই খেলে হজম ভালো হয়, ত্বকও ভালো থাকে

পেঁপে এবং বেলের সরবত খেতে পারেন

বাইরের ভাজা খাবারের পরিবর্তে চিড়া, মুড়ি খেতে পারেন

গরমে সহজপাচ্য ও হালকা মশলাযুক্ত খাবার খান

এসময় প্রচুর মৌসুমী ফল পাওয়া যায়। খাওয়ার পাশাপাশি ত্বকেও লাগাতে পারেন তরমুজের রস এবং অন্যান্য ফল

দেহে ঘাম জমে ঘামাচি হতে পারে, দিনে দুইবার গোসল করুন

পোশাকের ক্ষেত্রে হালকা রঙের সূতি কাপড়ের প্রাধান্য দিন।

গরমে নিজের ও পরিবারের সবার যত্ন নিন সুস্থ ও সুন্দর থাকুন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট