,

স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে সন্তান বিক্রি!

1460035128878নিউজ ডেস্ক : বগুড়ার ধুনটে বাবা পরিচয়ে সন্তান বিক্রির চেষ্টার দায়ে বিটুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার ১৫ এপ্রিল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান এ দণ্ড দেন।
জানা যায়, রাশেদা খাতুন নামে এক নারী চার মাসের শিশুসন্তান নিয়ে মহাস্থানগড় এলাকায় থাকেন। পাঁচ মাস আগে বিটুল মিয়া নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। এর পর থেকে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে থাকা শুরু করেন।

আজ বিটুল মিয়া ওই সন্তানকে ধুনট উপজেলা চিকাশি গ্রামে নিয়ে চলে এক নারীর কাছে ৩০ হাজার টাকায় বিক্রির চেষ্টা করেন। কিন্তু গ্রামের বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা বিটুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাঁকে ভ্রাম্যমাণ আদালতের কাছে নিয়ে যান। তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিটুল মিয়া মাদকের টাকা জোগাড় করতেই বাবা সেজে ওই সন্তানকে বিক্রির চেষ্টা করেন। তাঁকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা