,

অনলাইনে নওয়াজ শরিফের দাম উঠেছে ৭৩ লাখ টাকা

 
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিক্রির জন্য একটি ই-কমার্স ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া হয়। eBay নামে ওই ওয়েবসাইটের UK পেজে এই বিজ্ঞাপন দেওয়া হয়। শরিফ বিক্রির দর হাঁকা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ লাখ ৮৪ হাজার টাকা।

pakistan1448750056
যে ব্যক্তি পাক প্রধানমন্ত্রীকে বিক্রির বিজ্ঞাপনটি দিয়েছেন, তিনি পরিচয়ের জায়গায় নওয়াজ শরিফকে ‘ইয়ুজলেস পাকিস্তানি প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেন। নওয়াজ শরিফ বিক্রি আছেন জানিয়ে বিজ্ঞাপনদাতা লেখেন, কেনার পর ক্রেতাকেই নিজ উদ্যোগে সংগ্রহ করে নিতে হবে। বিজ্ঞাপনদাতা তাঁকে ছোঁয়ার জন্য প্রস্তুত নয়। এ-ও জানানো হয়, যাঁরা নওয়াজ শরিফকে কিনতে ইচ্ছুক, সেন্ট্রাল লন্ডন থেকে তাঁদের পিকআপ করা হবে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে ক্রেতাকেই ব্যবস্থা করে নিতে হবে।
আরও উল্লেখ করা হয়, তিনি কাজ করার মতো অবস্থায় কোনওকালেই ছিলেন না। জন্ম থেকেই দুর্নীতিগ্রস্ত। শরিফের সঙ্গে তাঁর পরিবারকেও ত্রুটিপূর্ণ, দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করা হয়েছে। বিক্রিতে তোলার কারণ হিসেবে উল্লেখ করা হয়, সমাজের অসুখ সারানোর জন্যই তাঁকে দূরে সরাতে এটা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা