,

বাংলাদেশের বাণিজ্য দূত নিয়োগ হল ব্রিটিশ এমপি রুশনারা আলী

 
নিজস্ব প্রতিবেদক : লেবার পার্টির এমপি রুশনারা আলীকে বাংলাদেশের বাণিজ্য দূত হিসাবে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।এ ব্যাপারে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক বলেছেন, বাংলা নববর্ষের প্রাক্কালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাণিজ্য দূত হিসেবে রুশনারা আলীকে নিয়োগ দেয়ায় আমি খুশি। বাংলাদেশের অর্থনীতি জোরালোভাবে এগিয়ে যাচ্ছে। বৃটিশ কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে অনেক সুযোগ রয়েছে। ব্রিটিশদের জন্য বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আলী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।

 

rushnara-shadhinbangla24

নিয়োগের পর বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেন, বৃটেন ও বাংলাদেশের বন্ধন ঐতিহাসিক। ব্রিটিশ বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয় (ইউকেটিআই) বাংলাদেশকে একটি বিকাশমান বাজার হিসাবে চিহ্নিত করেছে।তিনি বলেন, বাংলাদেশ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার নির্বাচনী এলাকার এক-তৃতীয়াংশ অধিবাসীর সাথে বাংলাদেশের যোগসূত্র রয়েছে। বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক হিসাবে আমিই প্রথম বৃটেনের পার্লামেন্টে নির্বাচিত হয়েছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা