বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গণতন্ত্রের শত্রু দলতন্ত্র ‘ : ড. বদিউল আলম মজুমদার

 

 

নিজস্ব প্রতিবেদক : সুজন এর কেন্দ্রীয় সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দলতন্ত্র রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করছে। দলতন্ত্র গণতন্ত্রের শত্রু। দলতন্ত্র গৃহযুদ্ধ বাধিয়ে দেয়।শুক্রবার সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলা সম্মেলন কক্ষে জেলা সুজনের আয়োজনে নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে জনগন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

sujon

 

এসময় তিনি আরও বলেন, দলতন্ত্র সহিংসতাকে উস্কে দেয়। যারা ধর্মীয় মূল্যবোধকে বিসর্জন করতে চায়, উগ্রবাদ সৃষ্টি করে তাদের সমর্থন না করে কঠোর ব্যবস্থা নেয়া দরকার।সুজন এর জেলা সম্পাদক লোকমান হাকিম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর আলম সরকার দুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সুজন এর রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে, অধ্যক্ষ ইউসুফ আলী, অধ্যক্ষ আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ-উল-আলম প্রমুখ বক্তব্য রাখেন।এসময় সাংবাদিক, শিক্ষক, ইমাম, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান