,

স্ত্রীকে তালাক বিজেপি প্রার্থীকে ভোট দেয়ায়

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিধান সভা নির্বাচনের প্রথম পর্বের ভোটে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীকে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক দিলেন আইনুদ্দীন নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের আসামের সানিতপুর জেলার দনাম আন্ধাহাটি গ্রামে।

50918-02bjp
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আন্ধাহাটি গ্রাম্য প্রধানরা সিদ্ধান্ত নিয়েছিলেন গ্রামের সবাই কংগ্রেসের প্রার্থীকে ভোট দেবেন। এ জন্য তারা একটি অধ্যাদেশও জারি করেন। কিন্তু সেই গ্রামের আইনুদ্দীন নামে এক ব্যক্তির স্ত্রী দিলওয়ারা বেগম সেই আদেশ অমান্য করে বিজেপি প্রার্থী প্রমোদ বোরাথাকুরকে ভোট দেন।গ্রামের গুরুজনদের ওই আদেশ অমান্য করায় স্ত্রীর ওপর ভীষণ ক্ষেপে যান আইনুদ্দীন। এরপর তিনি দিলওয়ারা বেগমকে তালাক দিয়ে তাদের দশ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি টানেন।
ঘটনাটি স্পষ্টভাবেই তুলে ধরছে আসামের ভোটে হিন্দু-মুসলমান লড়াই। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ৩৪ শতাংশ মুসলমান এবারের বিধান সভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দিয়েছে। অন্যদিকে রাজ্যের হিন্দু সম্প্রদায় ভোট দিয়েছে বিজেপিকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা