,

জাতিসংঘ মহাসচিব পদের শুনানিতে ৯ প্রার্থী

 

 
আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের ৭০ বছরের ইতিহাসে যা হয়নি, তা এবার হয়েছে। জাতিসংঘ মহাসচিব পদে বসার জন্য প্রতিযোগিতা শুরু করেছেন বিভিন্ন দেশের ৯ জন প্রার্থী। এ উদ্দেশ্যে বিদেশি প্রতিনিধিদের দ্বারা প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হয়েছেন তারা।জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র বৃহস্পতিবারের এই শুনানির জন্য অধীর অপেক্ষায় ছিলেন। কারণ এতদিন পর্যন্ত মহাসচিব নির্বাচনের কাজটি জাতিসংঘ গোপনে সমাধা করতো। কিন্তু এই প্রক্রিয়ায় সচ্ছতা নিশ্চিত করার জন্য এই প্রথম সদস্য রাষ্ট্রগুলোর দাবিতে তারা প্রকাশ্য নির্বাচন আয়োজন করেছে।

1460311734

 

এতে করে সদস্য রাষ্ট্রগুলো মহাসচিব নির্বাচনের আগেই প্রার্থীদের যাচাই বাছাই করতে পারবেন। সাম্প্রতিক বিশ্বের বিভিন্ন জরুরি সমস্যা ও সমাধানের ইস্যুগুলোতে তাদের মতামত জানতে পারবেন।জাতিসংঘ যেহেতু বিশ্ব শান্তিতে কাজ করে, সেহেতু পৃথিবীর ৭শ’ কোটি মানুষের ভাগ্য অনেক ক্ষেত্রেই নির্ভর করে মহাসচিবের সিদ্ধান্তের উপরে। নির্বাচন প্রক্রিয়া গোপন থাকলে সদস্য রাষ্ট্রগুলো অনিশ্চয়তায় ভুগতে শুরু করে।

 

 

তাছাড়া সাম্প্রতিক সময়গুলোতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীসহ আরও বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। যে কারণে প্রার্থীদের যাচাই করাটা জরুরি হয়ে পড়েছে। বর্তমান মহাসচিব বান কি মুন চলতি বছরের ডিসেম্বরের ৩১ তারিখে তার পাঁচ বছরের মেয়াদ শেষ করবেন।৯ জন প্রার্থী মনে করছেন তারা এই কাজের জন্য উপযুক্ত। এপ্রিলের ১২ থেকে ১৪ তারিখ প্রত্যেক প্রার্থীকে ২ ঘণ্টা সময় দেয়া হয়েছিল কথা বলার জন্য। প্রায় ৭০টি দেশের প্রতিনিধিরা এক হাজারেরও বেশি প্রশ্ন জমা দিয়েছে প্রার্থীদের উদ্দেশ্যে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা