বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলের শ্লোগান : বাঁশের লাঠি তৈরী করুন, ভোট কেন্দ্র পাহাড়া দিন

Sarail pic-1, 15.04.16মাহবুব খান বাবুল, সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)থেকে : অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গণ সমাবেশ করেছে স্থানীয় জাতীয় পার্টি। সমাবেশে বক্তারা সরকারের সাথে তাদের চুক্তি ভঙ্গের বিষয়টি ফাঁস করে দিয়েছে। সেই সাথে জেলার নেতৃবৃন্দকে জানিয়ে দিয়েছেন সরকার গঠনে জাপার ভূমিকার বিষয়টি। বলে দিয়েছেন জাপা সরে গেলে সরকারের আশ্রয় নেয়ার জায়গা থাকবে না। জবর দখল ঠেকানোর নির্দেশে বলেছেন“বাঁশের লাঠি তৈরী করুন, ভোট কেন্দ্র পাহাড়া দেন।”
গত বুধবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। এ ছাড়া বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল হামিদ ভাষানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাছির আহমেদ খান, জেলা যুব সংহতির সভাপতি সৈয়দ মোকাব্বের হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহেদুর রহমান শাহেদ, সরাইল উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মৃধা, যুগ্ম সদস্য সচিব অধ্যাপক জিয়াউর রহমান লাভলু, সরাইল উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি নাজমা বেগম, সরাইল উপজেলা যুব সংহতির সভাপতি মো: বিল্লাল হোসেন, সরাইল উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আলমগীর মিয়া উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মজিদ বক্স অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন হাফেজ সায়েদুর রহমান সগীর । অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এমদাদুল হক ছালেক।

Sarail pic-2, 15.04.16==গত ৭এপ্রিল বৃহস্পতিবার সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বক্তব্যের তীব্র প্রতিবাদ নিন্দা ও কঠোর সমালোচনা করে রেজাউল ইসলাম বলেন, আগামী ২৩এপ্রিল সরাইলের ইউপি নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ। এ দাবী জাপা ও দেশের সকল মানুষের। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া বলেন, জাপা ভেসে আসেনি। তারা নুন খাইলে গুন গাই ঠিকই। এ দলটির নেতা কখনও দুই কথা বলেনা। মহাজোটের ঢেউ সৃষ্টি করেছলেন এরশাদ। আর তাই আপনারা ক্ষমতায় আসতে পেরেছিলেন। নুন কে খেয়েছিল? অতীতের রাজনীতি থেকে আপনারা শিক্ষা নেন। ৪টি শর্তের ভিত্তিতে সৃষ্টি হয়েছিল মহাজোট। চুক্তিতে স্বাক্ষর করেছিলেন আ’লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও জাপার সাধারণ সম্পাদক এ বি এম রুহুল আমিন হাওলাদার। প্রধান শর্ত ছিল-নির্বাচনে জয়লাভের পর মহাজোট থেকে প্রধান মন্ত্রী হবেন শেখ হাসিনা আর রাষ্ট্রপতি হবেন হুসেইন মোহাম্মদ এরশাদ। নির্বাচন হল। মহাজোট সরকার গঠন করল। কিন্তু কথা রাখেননি আ’লীগ। শেখা হাসিনা প্রধান মন্ত্রী হলেন ঠিকই কিন্তু এরশাদকে রাষ্ট্রপতি করা হয়নি আদৌ। দ্বিতীয় শর্ত ছিল নির্বাচনে জাপাকে ৬০টি আসন দেওয়া হবে। দেওয়া হলো মাত্র ৩০টি। আমরা ২৯টি আসনে জয়লাভ করেছি। শর্ত কে ভঙ্গ করেছে ভেবে দেখুন। আ’লীগের ঢেউ যখন বড় হয়ে গেছে তখন কি জাতীয়পার্টিকে মনে রেখেছে? কে বেঈমানী করেছে? কারা নুন খেয়েছেন? শিক্ষা নেন আল মামুন সরকার। আজ যদি জাতীয় পার্টির এমপিরা বাংলাদেশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে তাহলে উন্নয়ন তো দূরের কথা আল মামুন সরকার আপনার নাচানাচি এমনিই শেষ হয়ে যাবে। তৃতীয় শর্ত ছিল জাপাকে ৬জন মন্ত্রী দিবে কিন্তু দিয়েছেন মাত্র একটি। তাও আবার উড়োজাহাজ মার্কা মন্ত্রী। যাতে করে জাপা সাধারণ মানুষকে নিযে কাজ করতে না পারে। আসলে বেঈমানী কে করেছে ভেবে দেখুন। ৯৬ সালে মাত্র ৩টি আসনের জন্য আপনাদের সরকার গঠন আটকে গিযেছিল। জাপার সমর্থন নিয়েই তখন সরকার গঠন করেছিলেন। দেশের রাজপথের দেয়ালের লিখা পড়–ন। মানুষ আপনাদের এসব কারনে অতীষ্ঠ হয়ে গেছে। কোনো কারনে যদি জাতীয় নির্বাচন কিছুটা সুষ্ঠু হয় তাহলে কোথায় আশ্রয় নিবেন সেই ঠিকানা ও ভিসা ঠিক করুন। আমি গিয়ে নৌকার মালিককে জিজ্ঞেস করব আপনার কয়েকজন মাঝি যেভাবে কথা বলছে। তা কি চলতে থাকবে কি না? তৃতীয় ধাপের নির্বাচনে আপনার এমন কুলাঙ্গার মাঝিরা কিন্তু দলকে সর্বনাশের শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। আগামী সপ্তাহে এ ব্যাপারে নৌকার মালিক প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে ছওয়াল জওয়াব হবে। আপনার মত দুই চারজন মাঝিকে বাদ দিয়ে দিলে শেখ হাসিনার কিছু হবে না। যাদেরকে রাখলে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন তাদেরকেই তিনি রাখবেন । প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন গত ৭এপ্রিল আপনারা চোখ বন্ধ করে ছিলেন । আগামী ২৩এপ্রিল যদি চোখ বন্ধ করে রাখেন তবে সরাইলের জাপা সাধারণ মানুষকে সাথে নিয়ে এর দাতঁভাঙ্গা জবাব দিবে। আল মামুন সরকার তাঁর দলীয় প্রার্থীদের জেতানোর জন্য কথা বলছেন। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আগামীতে কিভাবে ব্যবস্থা নেওয়াতে হবে তা আমাদের জানা আছে। এই দেশ শুধু একটি দলের নয়। এ দেশ ষোল কোটি মানুষের। দেশের জন্য , দেশের মানুষের জন্য আপনারা নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করবেন।
রেজাউল ইসলাম আরো বলেন আপনারা যদি সরাইলকে বাংলাদেশের অন্যান্য এলাকার মত মনে করেন। তবে ভুল করবেন। ২৩এপ্রিলের নির্বাচনকে যদি কোন ব্যক্তি বা দল বানচাল করতে চাই। আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে তা প্রতিহত করা। নির্বাচন বানচালের কারনে কোনো সহিংসুতা হলে এর দায় দায়িত্ব আ’লীগের সম্পাদক এবং প্রশাসনকেই বহন করতে হবে। ঐতিহ্যবাহী সরাইল থেকেই শুরু হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন। সংগ্রামী চেতনার সরাইলবাসীকে তিনি বলেন বাঁশের লাঠি তৈরী করুন। ভোট কেন্দ্র পাহারা দিন। যাতে করে আওয়ামী লীগের দুর্বৃত্তরা আপনাদের ভোটিিধকার হরণ করতে না পারে। আমরা আপনাদের পাশে আছি।