,

আবারও মহাসড়কে অটোরিকশা! কেড়ে নিল মা ছেলের জীবন

f51f70b4d217f7958726864886a047e3-11সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও মহাসড়কে চলছে সিএনজি চালিত অটোরিকশা। পুলিশকে ম্যানেজ করেই তারা মহাসড়কে দেখাচ্ছে দাফট। কেউ দৈনিক কেউ মাসিক ভিত্তিতে দিচ্ছে মাসোয়ারা। আর এ অটোরিকশা আবারও কেড়ে নিল সরাইলে এক মা ও তার ছেলের জীবন। গত বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস মহাসড়কের রাজামারিয়া কান্দি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ফলে ঘটনাস্থলেই নিহত হন সদর উপজেলার সুহিলপুর গ্রামের হারুন-অর-রশিদ কলেজের লাইব্রেরিয়ান নাসরিন আক্তার (৩৫)। তিনি বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর গ্রামের বাসিন্দা প্রভাষক শফিকুল ইসলামের স্ত্রী।
আহত হন আরো ৩ যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় নাসরিনের ছেলে রিয়াদ (১০)। আহত অপর ২ যাত্রীকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ বাসটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা