,

আ.লীগে মনোনয়নবাণিজ্যর কথার স্বীকার করলেন সেতুমন্ত্রী

Obaidul-Kaderনিউজ ডেস্ক : চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের অর্থের বিনিময়ে মনোনয়ন দেয়া প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘কিছু কিছু এলাকায় প্রার্থী মনোনয়নে টাকা নিচ্ছে না এসব অভিযোগ একদম অসত্য নয়। এসব ব্যাপারে যাচাই-বাচাই হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।’

শুক্রবার দুপুরে ফেনী সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, ‘ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয়ে সময়ের চাহিদা মেটাতে ঘোষণাপত্র ও গঠনতন্ত্রে প্রয়োজনীয় ইতিবাচক পরিবর্তন আসবে। আগামী আওয়ামী লীগের কাউন্সিলে নেতৃত্বে নতুন রক্তের সঞ্চালন হবে।’

ইউপি নির্বাচনে বিএনপির রাজনৈতিক অবস্থান সম্বন্ধে মন্ত্রী বলেন, ‘বিএনপির অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। যা বলে তা নালিশের ভঙ্গিতে বলে। বিএনপি বিভিন্ন সময়ে নির্বাচন করবে না বললেও আসলে তারা নির্বাচন করবে। তারা এখন নালিশ নির্ভর প্রেস ব্রিফিংয়ের রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাদের অভিযোগের সত্যতা কতটুকু তা তারা নিজেরাও ভালোভাবে বলতে পারবে না। বিএনপি যে এতটা দুর্বল রাজনৈতিক দল তা নির্বাচন না হলে বুঝা যেত না। তারা সংগঠনে যেমন নিষ্ক্রিয়, তেমনি আন্দোলনেও নিষ্ক্রিয়। দলীয় প্রতীকে নির্বাচন এটা একটা অর্জনের ব্যাপার।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকমসহ সড়ক ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা