,

ভাগ্যবতী আনুশকা

anuska-696x494বিনোদন ডেস্ক : আমির খানের বিপরীতে ‘পিকে’ ছবিতে অভিনয় করে ক্যারিয়ারের সর্বোচ্চ সফলতা তুলে নিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এর আগে শাহরুখ খানের বিপরীতে ‘রব নে বানাদি জোড়ি’ এবং ‘জাব তাক হে জান’ ছবিতে কাজ করেও ব্যাপক প্রশংসিত হয়েছেন দর্শকমহলে। দুই খানের সঙ্গে অভিনয় করে সফলতা পাওয়া আনুশকা শর্মা এবার জুটিবদ্ধ হয়ে আসছেন আরেক ক্ষমতাধর অভিনেতা সালমান খানের সঙ্গে। এদিক থেকে আনুশকাকে ভাগ্যবতীই বলা চলে। কারণ এর মাধ্যমে তিন খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই হলো তার, তাও খুব কম সময়ে। তিন খানের সঙ্গে অভিনয়ের সুযোগ বলিউডের চলতি প্রজন্মের খুব কম অভিনেত্রীরই জুটেছে। তবে এবারের ছবিটি নিয়ে যেন একটু বেশিই উত্তেজিত আনুশকা। কারণ, সালমান খান হলেন কিশোর বয়স থেকে আনুশকার সব থেকে প্রিয় অভিনেতা। আর এবার ‘সুলতান’ ছবিতে কাজ করার মধ্য দিয়ে এই স্বপ্নের নায়কের সঙ্গে কাজ করার সুযোগ হলো তার। এ ছবিটি আসছে ঈদেই মুক্তি দেয়া হবে। বর্তমানে যেখানেই যাচ্ছেন এর প্রচারণা করে বেড়াচ্ছেন আনুশকা। সব মিলিয়ে ছবিটি নিয়ে দারুণ উত্তেজিত এখন এ অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, শাহরুখ ও আমিরের পর এবার সালমানের সঙ্গে কাজ করলাম। আমি আসলেই ভাগ্যবতী। কারণ, অল্প সময়ে প্রিয় তিন অভিনেতার সঙ্গে কাজ করা হলো আমার। তবে ‘সুলতান‘ নিয়ে আমি একটু বেশি আনন্দিত ও উত্তেজিত। কারণ, সালমান আমার স্বপ্নের নায়ক। আশা করছি আমাদের জুটিকে দর্শক খুব ভালোভাবেই গ্রহণ করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা