,

সৌদিতে বন্যায় ১৮ জন নিহত

17891-kill-amarআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহ ধরে ভারী বর্ষণ এবং বন্যায় ১৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের রিয়াদ থেকে শুরু করে হায়েল, মক্কা, মদিনা, আল-বাহা, আসির, নাজরান এবং জাজান পর্যন্ত এলাকাগুলো বন্যায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৯১৫ জন মানুষকে তারা উদ্ধার করেছে বলে জানিয়েছে তারা।

সৌদি রেড ক্রিসেন্ট সোসাইটি মৃতদের মধ্যে দুইজন ইয়েমেন সীমান্তবর্তী জাজান অঞ্চলে এবং একজন আল-বাহা অঞ্চলে মারা গেছে। এছাড়া আল-বাহা অঞ্চলে তীব্র বর্ষণের ফলে দুর্ঘটনায় ২৭ জন আহত হয়েছে। এএফপি জানিয়েছে, এক সপ্তাহ ধরে ভারী ভর্ষণের ফলে বন্যা কবলিত হয়ে আছে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির আরো অনেক এলাকা। বন্ধ রয়েছে রিয়াদের স্কুলগুলো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা