,

আইএসের ‘বাংলাদেশ প্রধানের’ সাক্ষাৎকার দেশী-বিদেশী ষড়যন্ত্র

1নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট- আইএসের কথিত বাংলাদেশ প্রধানের সাক্ষাৎকার প্রকাশকে দেশী-বিদেশী ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বাংলাদেশে আইএসের কোনো সাংগঠনিক ভিত্তি নেই, তবে তাদের অনুসারী থাকতে পারে।

শুক্রবার রাজধানীর ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় এ সব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আইএস-এর কোনো ঘাঁটি বাংলাদেশে নেই, কোনো সংগঠন বাংলাদেশে নেই। আইএসকে হয়ত অল্প দুই-একজন বিশ্বাস করতে পারে।

বাংলাদেশ থেকে ভারত ও মিয়ানমারে জঙ্গিদের হামলার হুমকির ব্যাপারে তিনি বলেন, কোনো বিদেশী মতাদর্শের লোক এই দেশে ঘাঁটি গেড়ে অন্য দেশে আক্রমণ করবে সেটা হবে না।দেশের জঙ্গি সংগঠনের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশের আক্রমণের সুযোগ দেয়া হবে না।

অমুসলিমদের ওপর হামলার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংখ্যালঘুদের আক্রমণ আমাদের ইসলাম ধর্ম প্রশ্রয় দেয় না। কাজেই যার এ গুলো বলে তারা ইসলাম ধর্মের তো নয়ই এরা মানবতার শত্রু। আমি আগেও বলছি এখনো বলছি এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র।

বুধবার আইএস-এর মুখপত্র ‘দাবিক’ ম্যাগাজিনে জঙ্গি গোষ্ঠীটির কথিত বাংলাদেশ শাখার প্রধান হিসেবে অজ্ঞাত পরিচয়ের শেখ আবু-ইব্রাহিম আল-হানিফের নাম ঘোষণা করা হয়।

ম্যাগাজিনটিতে আবু হানিফের একটি সাক্ষাৎকারও প্রকাশ করা হয়। এতে তিনি বাংলাদেশের কৌশলগত অবস্থানের সুবিধের কথা ব্যাখ্যা করে ভবিষ্যতে হিন্দু ভারত এবং বৌদ্ধ বার্মার বিরুদ্ধে কথিত জিহাদ পরিচালনার কথা বলেন।

মুসলিম হত্যার প্রতিশোধ এবং ওই অঞ্চলে আইএসের খিলাফত প্রতিষ্ঠাই এই জিহাদের লক্ষ্য বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা