,

নরসিংদীতে সন্তানদের সামনে পিতাকে নির্মমভাবে হত্যা

110275_130নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর দুই সন্তানের সামনে তাদের পিতাকে নির্মমভাবে হত্যা করেছে দুবৃত্তরা। বৃহস্পতিবার বৈশাখী মেলা থেকে সন্তানদের নিয়ে বাসায় ফেরার পথে জহিরুল (৩২) নামে এই ‍দিনমজুরকে প্রথমে কুপিয়ে ও পরে গলা কেটে হত্যা করা হয়। নিহত জহিরুল গালিমপুর গ্রামের শামসুল মিয়ার ছেলে। বৃহস্পতিবার উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, বাড়ির পাশে ভিরিন্দা গ্রামের মেলা থেকে দুই ছেলেসহ রিকশাযোগে বাড়ি ফেরার পথে রিকশার গতিরোধ করে তাকে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুই বছর পূর্বে দুর্বৃত্তরা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জহিরুলের পিতাকেও হত্যা করা হয়েছিলো ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে