,

জাপানের ভূমিকম্পে নিহত ৯, আহত ৪৫

17872-untitled-1আন্তর্জাতিক ডেস্ক : একই দিন পর পর ছয়বার ভূমিকম্প হয়েছে জাপানের হোনশু দ্বীপে। রিখটার স্কেলে এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। এতে হোনশুতে নয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ২৫০ জন।

ভূমিকম্পে ১৯টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকে ধ্বসে পড়া ভবনের নিচে আটকা পড়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রায় ১৬ হাজার বাড়িতে বিদ্যুৎ ও ৩৮ হাজার বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে এখনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এই দ্বীপের পরমাণু চুল্লির ওপর কোনো প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি। দু’টি সেন্দাই পরমাণু চুল্লি যথারীতি কাজ করছে। এছাড়া নিয়মিত পরিদর্শনের জন্য সচল তিনটি জেনকাই (Genkai) চুল্লি বন্ধ রাখা হয়েছে।

জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইউশিহাইডি সুগা বলেন, ধ্বসে হতাহাতের সংখ্যা এখনো সঠিকভাবে নিরূপণ করা যায়নি। উদ্ধার কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা