বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ও এইচএসসিতে বৃত্তিতে নতুন নীতিমালা

 

 
নিজস্ব প্রতিবেদক : নতুন নীতিমালায় এসএসসি ও এইচএসসিতে মেধা ও সাধারণ বৃত্তি প্রদান করা হচ্ছে। ২০১৫ সালে অনুষ্ঠিত পরীার ফলাফলের ওপর ভিত্তি করে বৃত্তি ও টাকার পরিমাণ পুনর্নির্ধারণ করে বোর্ডভিত্তিক বৃত্তির কোটা বণ্টন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

hsc exam

মাউশি জানিয়েছে, ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষাবোর্ডে ৯৩ হাজার ৮২১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। তিন হাজার শিক্ষার্থী মেধাবৃত্তি ও ২২ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি দেয়া হয়েছে। মেধাবৃত্তিপ্রাপ্তদের মধ্যে ঢাকা বোর্ডে এক হাজার ১৭৯ জন, রাজশাহীতে ৫১১ জন, কুমিল্লায় ৩২৬ জন, সিলেটে ৭৯ জন, বরিশালে ১০১ জন, যশোরে ২৩০ জন, চট্টগ্রামে ২২৮ জন, দিনাজপুরে ৩৪৬ জন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ঢাকা বোর্ডে সাত হাজার ৩৩ জন, রাজশাহীতে দুই হাজার ৮৬৪ জন, কুমিল্লায় দুই হাজার ৮০৭ জন, সিলেটে এক হাজার ৪৪৫ জন, বরিশালে এক হাজার ৪৬৯ জন, যশোরে দুই হাজার ৬১৪ জন, চট্টগ্রামে এক হাজার ৭৩৪ জন, দিনাজপুরে দুই হাজার ৫৫২ জন।

 

এসএসসির ফলাফলের ভিত্তিতে দুই বছর মেয়াদে শিক্ষার্থীরা প্রতি মাসে মেধাবৃত্তি ৬০০ টাকা ও সাধারণ বৃত্তি ৩৫০ টাকা। বার্ষিক এককালীন মেধাবৃত্তি ৯০০ টাকা ও সাধারণ বৃত্তি ৪৫০ টাকা পাবে শিক্ষার্থীরা। দুই বছর মেয়াদি দাখিলে প্রতি মাসে মেধাবৃত্তি ৬০০ টাকা ও সাধারণ বৃত্তি ৩০০ টাকা। বার্ষিক এককালীন মেধাবৃত্তি এক হাজার ৫০ টাকা ও সাধারণ বৃত্তি ৬০০ টাকা পাবে।

 
এইচএসসি পরীায় আটটি সাধারণ শিক্ষাবোর্ডে ৩৪ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এক হাজার ১২৫ শিক্ষার্থী মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে। মেধাবৃত্তিপ্রাপ্তদের মধ্যে ঢাকা বোর্ডে ৬১৪ জন, রাজশাহীতে ১৬৮ জন, কুমিল্লায় ৪৭ জন, সিলেটে ৪৪ জন, বরিশালে ৪৩ জন, যশোরে ৬২ জন, চট্টগ্রামে ৬৯ জন, দিনাজপুরে ৭৮ জন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ঢাকা বোর্ডে তিন হাজার ৬২ জন, রাজশাহীতে এক হাজার ৩৪২ জন, কুমিল্লায় ৯৪৫ জন, সিলেটে এক হাজার ৭৩০ জন, বরিশালে ৬০৮ জন, যশোরে ৮১৭ জন, চট্টগ্রামে ৮১৯ জন, দিনাজপুরে এক হাজার ৫২ জন।

 

এইচএসসিতে তিন থেকে পাঁচ বছর মেয়াদে শিার্থীরা প্রতি মাসে মেধাবৃত্তি ৮২৫ টাকা ও সাধারণ বৃত্তি ৩৭৫ টাকা। বার্ষিক এককালীন মেধাবৃত্তি এক হাজার ৮০০ টাকা ও সাধারণ বৃত্তি ৭৫০ টাকা পাবে। তিন থেকে পাঁচ বছর মেয়াদি আলিমে প্রতি মাসে মেধাবৃত্তি ৭৫০ টাকা ও সাধারণ বৃত্তি ৩৫০ টাকা। বার্ষিক এককালীন মেধাবৃত্তি এক হাজার ৮০০ টাকা ও সাধারণ বৃত্তি ৭৫০ টাকা পাবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান