,

কেকেআরের বধে প্রস্তুত হচ্ছেন মুস্তাফিজ

mustafiz20160414160938স্পোর্টস ডেস্ক : আইপিএলে কলকাতা নাইট রাইডার্স যে দুটি শিরোপা জিতেছিল, দুটিতেই ব্যাটে-বলে দারুন পারফরম্যান্স দেখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এহেন সেরা ক্রিকেটারটিকেই দলীয় কম্বিনেশনের নামে বসিয়ে রেখেছে কেকেআর। ইডেন গার্ডেনে নিজেদের প্রথম দুই ম্যাচে সাকিব ছিলেন সাইড লাইনে।

আগামী শনিবার কেকেআর খেলতে যাবে তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। আর মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দারাবাদ খেলবে তাদের নিজেদের প্রথম হোম ম্যাচ। অথ্যাৎ হায়দারাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবারই মুখোমুখি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানের।

অ্যাওয়ে ম্যাচ হিসেবে যদি সাকিবকে কেকেআর সেরা একাদশে সুযোগ দেয়, তাহলে কাংখিত সাকিব-মুস্তাফিজ মুখোমুখি ম্যাচটা দেখতে পারবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সেই আশা কী আদৌ পূরণ হবে এ দেশের ক্রিকেটপ্রেমীদের!

তবে সাকিব খেলুন আর নাই খেলুন, সানরাইজার্স হায়দারাবাদের প্রানভোমরা মুস্তাফিজ ঠিকই মাঠে নামবেন। প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে অসাধারণ বল করেছিলেন মুস্তাফিজ। যেখানে একের পর এক সানরাইজার্সের বোলাররা রান দিচ্ছিল, সেখানে কৃপণ ছিলেন শুধুমাত্র মুস্তাফিজই। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিনি নেন ২ উইকেট।

কেকেআরের বিপক্ষে তাই সানরাইজার্সের রণ পরিকল্পনার বিশাল অংশজুড়ে থাকবেন মুস্তাফিজই। সে হিসেবে নিজেকে ঝালিয়েও নিচ্ছেন বাংলাদেশের এই সেরা পেসার। নিজেদের হোম ভেন্যুতে দেখা গেছে মুস্তাফিজকে অনুশীলনরত অবস্থায়। খুব সিরিয়াস তিনি অনুশীলনে। দলকে জয়ের ধারায় ফিরিয়ে আনতে মুস্তাফিজের বিকল্প নেই সানরাইজার্সের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা